আমার ছেলের ডায়রিয়া প্রসঙ্গে?

আমার বাচ্চার বয়স ১৩ মাস, ইদানিং ঠান্ডা প্রবেশের সাথে সাথে আমার ছেলের পায়খানা গুলো হলদে এবং শ্রেফ সাদা পানির মত হচ্ছে, ডায়রিয়া কিনা বুঝতে পারছিনা, ডাক্তার পরামর্শে ফক্স জাতীয় সিরাপও খাওয়াচ্ছি কোন কাজ হচ্ছে, দৈনিক পাঁচবার ছয়বারও হচ্ছে, কি করতে হবে বুঝতে পারছিনা,
2590 views

1 Answers

শিশুকে বেশি করে খাওয়ার স্যালাইন ও তরল খাবার, যেমন-ভাতের মাড়, চিড়ার পানি, ডাবের পানি, টকদই, ঘোল, ফলের রস ও লবণ-গুড়ের শরবত খেতে দিন। অনেকে মনে করেন, স্যালাইন খাওয়ালেই ডায়রিয়া বন্ধ হয়ে যাবে, এমন ধারণা সত্যি নয়। ডায়রিয়া হলে শরীর থেকে যে পানি ও লবণ বের হয়ে যায়, স্যালাইন তা পূরণ করে মাত্র। প্রতিবার পায়খানার পর ১০ থেকে ১৫ চামচ স্যালাইন শিশুকে খেতে দিন। মনে রাখবেন, স্যালাইন খাওয়াতে হবে ধীরে ধীরে এক চামচ এক বা দুই মিনিট পর পর। একবারে বেশি দিলে শিশুর বমি হতে পারে বা পায়খানা বেড়ে যাবে। শিশুকে অন্যান্য খাবার দিতে হবে:

2590 views Answered

Related Questions

Next steps