1 Answers
write-protected বলতে বোঝায় আপনার মেমরী কার্ড থেকে কোন ডাটা কেটে ফেলতে বা নতুন কিছু যুক্ত করতে পারবেন না। কিছু মেমরী কার্ডের সাথে একটি লক বাটন থাকে, প্রথমে চেক করে নিন তা আনলক করা আছে কিনা। লক করা থাকলে কার্ডটি রাইট প্রটেক্টেট হয়ে যায়। যদি লক না থাকে, তাহলে পেন ড্রাইভটি বা কার্ডটি পিসি এর সাথে লাগান। Start বাটনে ক্লিক করে, Computer বাটনে Right ক্লিক করুন। ড্রপ ডাউন মেনু থেকে Manage এ ক্লিক করুন। Disk Management বাটনে ক্লিক করুন। (Storage এর নিচেই আছে) সকল Storage যা যা আপনি এই মুহূর্তে ব্যাবহার করছেন তা দেখাবে। যেটা Format করতে চান তার উপরে Right ক্লিক করুন এবং Format নির্বাচন করুন। এরপরে OK ক্লিক করেন। আশা করি memory card write-protected আর থাকবে না।
2957 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy