প্রাক-প্রাথমিক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি প্রসঙ্গে?
1 Answers
বিগত বছরের মতো এ বছর প্রার্থীদের ৮০ নম্বরের লিখিত ও ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ে ২০টি করে এমসিকিউ প্রশ্ন থাকবে। ভালো ফলাফলের জন্য আপনার যে বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে সেগুলো হলো:::: বাংলা : বাংলা বিষয়ে ভালো করতে অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের বিভিন্ন অধ্যায়ের খুঁটিনাটি বিষয় গুরুত্বসহকারে পড়তে হবে। এ ছাড়া বিভিন্ন লেখকের জীবনী, তাদের উক্তি, তাদের জন্মতারিখ, মৃত্যুসাল, কবি ও কবিতার নাম, ব্যাকরণ থেকে সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, এক কথায় প্রকাশ, শুদ্ধিকরণ গুরুত্ব দিয়ে পড়বেন। সেই সাথে বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়বেন। ইংরেজি : ইংরেজি বিষয়ে Article, Noun, Spelling, Synonyms, Antonyms, Right form of Verbs, Adjective, Voice, Narration, Preposition, Correction, Translation গুরুত্ব দিয়ে পড়তে হবে। সেই সাথে বিভিন্ন দেশী-বিদেশী লেখকদের সম্পর্কিত প্রশ্ন ও সাহিত্যবিষয়ক প্রশ্নও পড়তে হবে। গণিত : গণিত বিষয়ে চর্চা না থাকার কারণে বেশির ভাগ পরীক্ষার্থী কম নম্বর পায়। এ জন্য প্রার্থীদের সপ্তম থেকে দশম শ্রেণীর বোর্ডের পাটীগণিত, বীজগণিত ও জ্যামিতি বইয়ের বিভিন্ন অধ্যায়ের অঙ্কসমূহ নিয়মিত অনুশীলন করতে হবে। প্রার্থীদের পাটীগণিত থেকে গড়, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, অনুপাতের অঙ্ক, বীজগণিত থেকে মান নির্ণয়, ভগ্নাংশ, উৎপাদকের অঙ্ক এবং জ্যামিতির প্রশ্নসমূহ ভালো করে পড়তে হবে। সাধারণ জ্ঞান: বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের ওপর প্রশ্ন ছাড়াও তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রশ্ন থাকবে। এ জন্য এ বিষয়ে ভালো করতে হলে বিগত বছরের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ভালো করে পড়তে হবে। নিয়মিত ২/৩টি বাংলা পত্রিকা পড়তে হবে। এছাড়া সাম্প্রতিক ঘটনাবলি, রাজনীতি, ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, খেলাধুলা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। মনে রাখবেন- প্রশ্নের সঠিক উত্তরটি নিশ্চিত হয়ে তবে উত্তর করবেন। কেননা প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য কাটা হবে ১ নম্বর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy