1 Answers

জলের মধ্যে যে কোন গভীরতায় ভেসে থাকার জন্য যুগ্ম পাখনাগুলি কেবল পটকাকে সাহায্য করে। মাছেরা প্রয়ােজনমতাে পটকার গ্যাসের আয়তন কমাতে ও বাড়াতে পারে। পটকার মধ্যে গ্যাসের আয়তন কমে গেলে, মাছের আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায় এবং পটকার প্লবতা (Buoyancy)-দানের ক্ষমতা কমে যায়। ফলে, মাছ জলের মধ্যে নিচের দিকে নেমে যায়। আবার উপরের দিকে ওঠার সময় পটকার গ্যাসের আয়তন বেড়ে যাওয়ার ফলে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যায় এবং পটকার প্লবতা দানের ক্ষমতা বেড়ে যায়। মাছ তখন জলের মধ্যে উপরের দিকে ভেসে ওঠে।

2015 views Answered

Related Questions

Next steps