ঘি-এর কার্যকারিতা সম্পর্কে জানতে চায়?

নিয়মিত ঘি খেলে যৌন শক্তি বাড়ে নাকি কমে? এছাড়া ঘি খাওয়ার ভালো এবং খারাপ দিক সম্পর্কে জানতে চায়।
3193 views

1 Answers

http://www.beshto.com/beshtoImages/photoShare/d240/u201/u201_826411_429579.jpg ঘি ভারতীয় উপমহাদেশে উদ্ভূত হওয়া পরিশোধিত মাখন। খাবারের স্বাদ- গন্ধ বৃদ্ধিতে ঘি এই অঞ্চলের ঐতিহ্যবাহী রান্নায় বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। ঘি এর কদর ভারতীয় উপমহাদেশের সর্বত্র। বাংলার বহু রান্নায়, মূলত গুরুপাক খাবারে ঘি ব্যবহৃত হয়ে খাদ্যরসিক বাঙ্গালির রসনার তৃপ্তি ঘটিয়ে আসছে। যদিও অনেকের কাছে গুরুপাকে ব্যবহার করার কারণে ঘি অস্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত। তবে কিছু কিছু ক্ষেত্রে খাঁটি ঘি খুবই স্বাস্থ্যকর। বিশ্বের অনেক পুষ্টিবিদ এ খাবারের উপকারিতার কথা জানিয়েছেন তাদের বিভিন্ন আর্টিকেলে l তাদের মতে আলসার ও কোষ্টকাঠিন্য এবং স্বাস্থ্যকর চোখ ও ত্বকের চিকিত্সায় ওষুধ তৈরিতে ঘি ব্যবহার করা হয়। অদ্ভুদ শুনতে লাগলেও এটাই সত্যি যে, ঘি-তে ভিটামিন ‘এ’, ‘ডি’, ‘ই’ ও ‘কে’ রয়েছে। অন্যান্য উপাদানের চেয়ে ভিটামিন ‘এ’ ও ‘ই’-এর চমত্কার উৎস ঘি। "দ্য টাইমস অব ইন্ডিয়া"-তে প্রকাশিত একটি প্রতিবেদনের আলোকে ঘি এর উপকারিতা ও এর পুষ্টিগুণ সম্পর্কে লিখছি: মস্তিষ্কের সুরক্ষায়: মস্তিস্ক সুরক্ষায় এটি খুব উপকারী। একাগ্রতা বাড়াতে ও স্মৃতিশক্তি ধরে রাখতে ঘি খেতে পারেন। এটি একই সঙ্গে শরীর ও মন ভালো রাখে। চোখের জ্যোতি: এটি চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি চোখের চাপ নিয়ন্ত্রণে রাখে। বিশেষ করে গ্লুকোমায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য হিতকর খাবার ঘি। অ্যান্টি-অক্সিডেন্ট: ঘি একটি অ্যান্টি-অক্সিডেন্টপূর্ণ খাবার। এ উপাদান অন্যান্য খাবারের ভিটামিন ও মিনারেলের সঙ্গে মিশে রোগ প্রতিরোধশক্তি বাড়িয়ে দেয়। হাড় মজবুতে: মাংসপেশির সঙ্গে হাড়ের গঠন মজবুত করে ঘি এবং ঘি দিয়ে তৈরি খাবার। ত্বকের যত্নে ঘি: ত্বকের যত্মে এটি খুব উপকারী। তাই সুন্দর থাকতে এবং চামড়া টানটান রাখতে নিয়মিত এটি খেয়ে যান। কোলেস্টেরল সমস্যা সমাধানে: আপনার যদি কোলেস্টেরলের সমস্যা থাকে, তাহলে মাখনের চেয়ে এটি বেশি উপকারে আসবে। তবে যাদের উচ্চমাত্রায় কোলেস্টেরল রয়েছে, তাদের খাবারের তালিকায় ঘি না থাকাই শ্রেয়। এ খাবার গ্রহণে পরিমিত হতে হবে। একবারে বেশি খাওয়া যাবে না। দিনে ১০ থেকে ১৫ গ্রাম ঘি খাওয়া যেতে পারে। এছাড়া অতিরিক্ত ওজন সমস্যায় ভুগলে এ গুরুপাক খাবার এড়িয়ে চলাই ভালো বলে মনে করেন পুষ্টিবিদরা। তাই নির্দ্ধিধায় খান ঘি l কারণ ইতিমধ্যেই জেনে গেছেন ঘিয়ের উপকারিতা আর তাছাড়া ‘পদ্মার ইলিশ আর পাবনার ঘি/ জামাইয়ের পাতে দিলে আর লাগে কি?’

3193 views Answered

Related Questions

Next steps