একটি ন্যাশনাল আই.ডি. কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন করা যাবে?
5 Answers
এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
একজন গ্রাহক একটি ভোটার আইডি দিয়ে সর্বোচ্চ কয়টি মোবাইল ফোনের সিম রাখতে পারবেন সেই সংখ্যা বেঁধে দেয়ার কথা ভাবছে সরকার। এমনই একটি প্রস্তাব ডাক ও টেলিযোগযোগ বিভাগে সম্প্রতি পাঠিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রস্তাবে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ২০টি মোবাইল সিম রাখার সীমা বেঁধে দেয়ার প্রস্তাব করা হয়েছে।
একজনের নামে ১৫ টির বেশি সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে বলেও এসএমএস করে গ্রাহকদের জানানো হয়েছে। অপারেটরগুলোর গ্রাহক সেবাকেন্দ্র থেকে বাড়তি বা অপ্রয়োজনীয় সিম বন্ধ করা যাবে।
তথ্যসূত্র airtel customer care থেকে
প্রথম দিকে তো যে যে কয়টা পারছে করছে, যেমন আমার আইডি দিয়ে ২৮ টি করা।
তবে বর্তমানে ৫ টি প্রিপেইড অথবা ১৫ টি পোষ্টপেইড করা যায়। সবকিছু মিলিয়ে ১৫ টির বেশী হবেনা। ১৫ টির অধিক সিম গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে নিস্ক্রিয় করতে হবে। যদিও এখনও কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়নি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy