সাফা এবং মারওয়া এ দুটি জায়গার মধ্য সর্বপ্রথম কে সায়ী করে ছিলেন?
1 Answers
হযরত ইবরাহিম (আ) আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা(আ) ও শিশুপুত্র ইসমাইল(আ) কে অল্প কিছু খাদ্যদ্রব্যসহ সাফা ও মারওয়ার কাছে মরুভূমিতে রেখে আসেন। তাদের খাবার ও পানি শেষ হয়ে যাওয়ার পর হাজেরা পানির জন্য এই দুই পাহাড়ের মাঝে সাতবার যাওয়া আসা করেন। এসময় তিনি ইসমাইল (আ) কে রেখে যান।প্রথমে তিনি আশেপাশের এলাকা দেখার জন্য সাফা পাহাড়ে উঠেন। কিছু না দেখার পর তিনি পার্শ্ববর্তী মারওয়া পাহাড়ে উঠেন। পাহাড়ের চূড়া থেকে তিনি ইসমাইল আ: দেখতে পাচ্ছিলেন কিন্তু মধ্যবর্তী স্থান থেকে তাকে দেখা সম্ভব ছিল না ফলে তিনি এই অংশে স্বাভাবিকের চেয়েও দ্রুত এগিয়ে যান। এভাবে সাতবার চলাচলের পর ফিরে এসে তিনি দেখতে পানযে ক্রন্দনরত শিশু ইসমাইল (আ) এর পায়ের আঘাতে মাটি ফেটে পানির ধারা বের হচ্ছে। তিনি এই ঝর্ণা পাথর দিয়ে বেধে দেন। এরপর থেকে এটিজমজম কুপ নামে পরিচিত হয়। এ জন্য এটিকে মহান আল্লাহ এটিকে হজের আবশ্যকীয় কাজ হিসেবে অন্তরভূক্ত করেছেন। বর্তমান হাজিদের জন্য সায়ি ওয়াজিব।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy