ভিনেগার কি বা এসিটিক এসিড কি। এটি কি খাদ্য উপাদান?

আমি class 8 এ পড়ি। আমার বইয়ে আছে যে ভিনেগার বা এসিটিক এসিড এর সংকেত। কিন্তু এর সুষ্পষ্ট ব্যাখা নেই। আমি এর সম্পকে জানতে চাই
4343 views

2 Answers

ভিনেগার বা এসিটিক এসিড খাওয়া যায় তবে সরাসরি গাঢ় এসিড খাওয়া যায়না।ভিনেগার দ্বারা আচার সংরক্ষন করা হয়। আচারে মিশ্রিত লঘু এসিটিক এসিড খাওয়া যায়

4343 views Answered

ভিনেগার বা সিরকা (ইংরেজি: Vinegar) একজাতীয় তরল পদার্থ যা সাধারণতঃ রান্নাকর্মে ব্যবহৃত হয়। এটি মদ কিংবা আপেলের রস দিয়ে উৎপন্নএলকোহল, ফলের রস ইত্যাদি জাতীয় তরল পদার্থ সহযোগে ভিনেগার তৈরীতে ব্যবহার করা হয়। উক্ত তরলে ইথানল দ্রবীভূত হয়ে ভিনেগারে রূপান্তরিত করে। নির্দিষ্ট ব্যাকটেরিয়া ব্যবহার করেও এটি প্রস্তুত হয়। ভিনেগারে ৫% এসিটিক এসিড থাকে। মধ্যপ্রাচ্যের দেশসমূহে সনাতনী ধারায় খেজুর থেকে ভিনেগার প্রস্তুত করা হয়।

রান্নাকর্মে প্রায়শঃই আচার-চাটনী ও সালাদে এটি ব্যবহার করা হয়। ইতালীয় রান্নায় ভিনেগার, তৈল এবং লবণ আবশ্যকীয় উপাদান হিসেবে বিবেচিত। গৃহস্থালী পরিস্কার, পুড়ে যাওয়া, চিকিৎসায় পথ্য ইত্যাদি বহুবিধ ক্ষেত্রে এর স্বার্থক প্রয়োগ ঘটেছে। 

আর এটি কোন খাদ্য উপাদান নয় ।

4343 views Answered

Related Questions

Next steps