জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের প্রতিটি বিভাগের প্রশ্ন কাঠামো কেমন হবে?
1 Answers
১. ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে (C- ইউনিট ব্যতীত) ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। C- ইউনিটের ক্ষেত্রে C1 থেকে C9 পর্যন্ত মোট ৯টি সাব ইউনিটে আলাদা আলাদা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২. MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। Optical Mark Reader (OMR) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে । প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ (শূন্য দশমিক দুই শূন্য) নম্বর কাটা যাবে। ৩. ৬০ টি প্রশ্ন থাকবে এবং ৬০ নম্বরের পরীক্ষা হবে ( G, C5 ও C9 ইউনিট ব্যতীত)। পরীক্ষার সময় ১ ঘন্টা হবে। প্রতি প্রশ্নে ৪টি উত্তরের Options থাকবে। ৪. পরীক্ষা শুরু হবার পূর্বে পরীক্ষার হলে উত্তরপত্র (OMR শিট) পূরণ করার জন্য ১০ মিনিট সময় থাকবে। ৫. ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৩ দিনের মধ্যে ইউনিট অফিস ফলাফল প্রকাশ করবে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.juniv.edu/admission/ এবং অনুষদ/ ইনস্টিটিউটের নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করা হবে। সংবাদপত্রে ফলাফল প্রকাশ করা হবে না। ৬. ভর্তির সময় ছাত্রছাত্রীর মূল সনদপত্র ও Academic Transcript, ভর্তি পরীক্ষার উত্তরপত্র, ছাত্রছাত্রীর ছবি (Upload করা ছবি) এবং হাতের লেখা ইত্যাদি যাচাই করা হবে। ৭. লিখিত পরীক্ষার পাশ নম্বর ন্যূনতম ৩৫% । ৮. OMR শিট (উত্তর পত্রের) নীচে নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাক্য বাংলা এবং একটি বাক্য ইংরেজিতে স্বহস্তে লিখতে হবে। ৯. E, F, G ইউনিটের প্রশ্নপ্রত্র ইংরেজিতে হবে। অন্য সব ইউনিটে কোন পরীক্ষার্থী ইচ্ছা করলে ইংরেজী ভাষায় পরীক্ষা দিতে পারবে। তবে এক্ষেত্রে প্রার্থীকে ইউনিট প্রধান বরাবরে সাদা কাগজে একটি আলাদা আবেদন করে সম্মতি নিতে হবে। ১০. সংশ্লিষ্ট ইউনিট অফিসে অতিরিক্ত ১০০০/- (এক হাজার ) টাকা জমা দিয়ে সমতা নির্ধারণী সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং ইংরেজি ভাষায় পরীক্ষা দেয়ার অনুমতি নিতে হবে। ১১. প্রতিবন্ধী ছাত্রছাত্রীকে সংশ্লিষ্ট ইউনিট অফিসে লিখিত আবেদন করতে হবে। ১২. ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রোল নম্বর সহ সংশ্লিষ্ট ঘরসমূহ ইংরেজিতে সংখ্যায় লিখতে হবে। ১৩. বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন । (ক) গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ঃ গণিত ১৮, পদার্থবিজ্ঞান ১৮, রসায়ন ১৮, বাংলা ৩ এবং ইংরেজি ৩ নম্বর । (খ) সমাজবিজ্ঞান অনুষদ ঃ বাংলা ৬, ইংরেজি ৬, অর্থনীতি ৮, নৃবিজ্ঞান ৮, ভূগোল ও পরিবেশ ৮, সরকার ও রাজনীতি ৮, নগর ও অঞ্চল পরিকল্পনা ৮ এবং লোক প্রশাসন ৮নম্বর| (গ) কলা ও মানবিকী অনুষদ ঃ নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের জন্য বাংলা ১০, ইংরেজি ১০, বিষয়ভিত্তিক ২০ এবং ব্যবহারিক ২০ নম্বর । অন্যান্য বিভাগের জন্য বাংলা ১০, ইংরেজি ১০ এবং সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক ৪০ নম্বর । (ঘ) জীববিজ্ঞান অনুষদ ঃ রসায়ন ২১, বায়োলজি ২২ (উদ্ভিদ ১১, প্রাণিবিদ্যা ১১ b¤^i ), বাংলা, ইংরেজি ও বুদ্ধিমত্তা ১০ এবং গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার শিক্ষা ৭ নম্বর । (ঙ) বিজনেস স্টাডিজ অনুষদ ঃ বাংলা ৫, ইংরেজি ২৫, গণিত ও IQ ২৫ এবং সামপ্রতিক বিষয় ৫ নম্বর । (চ) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ঃ বাংলা ৫, ইংরেজি ২০, Mathematical Aptitude ও IQ ২৫, সামপ্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় ৫ এবং মৌখিক পরীক্ষায় ৫ নম্বর । (ছ) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ঃ গণিত ৩০ এবং পদার্থবিজ্ঞান ৩০ নম্বর । (জ) আইন অনুষদ ঃ বাংলা ১৮, ইংরেজি ১৮ এবং সামপ্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা ২৪ নম্বর| ঞ. ভর্তির জন্য নির্বাচন পদ্ধতি ঃ (১) লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে নিম্নের (২)-এ বর্ণিত নিয়ম অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের জন্য প্রাপ্ত নম্বর যোগ করে মোট সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগের আসন সংখ্যার সর্বাধিক ১০ (দশ) গুণ ছাত্রছাত্রীর মেধা অনুযায়ী তালিকা প্রণয়ন করা হবে। G, C5 ও C9 ইউনিট এর ক্ষেত্রে চূড়ান্ত মেধাক্রম মৌখিক/ব্যবহারিক পরীক্ষার পরে প্রকাশ করা হবে। (২) গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ ছাত্রছাত্রীর মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত গ্রেডকে ৩ দ্বারা এবং উচ্চমাধ্যমিক/ সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত গ্রেডকে ৫ দ্বারা গুণ করে ফলাফল তৈরি করা হবে। (৩) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রক্ষার্থে ‘ও’লেভেল এবং ‘এ’লেভেলের ছাত্রছাত্রীর ক্ষেত্রে ‘এ’ গ্রেডের জন্য জিপিএ ৫, ‘বি’ গ্রেডের জন্য জিপিএ ৪, ‘সি’ গ্রেডের জন্য জিপিএ ৩.৫, ‘ডি’ গ্রেডের জন্য জিপিএ ৩ বলে গণ্য করা হবে। (৪) নাটক ও নাট্যতত্ত্ব, চারুকলা বিভাগ এবং আইবিএ-জেইউ ব্যতীত অন্য সকল ইউনিটে লিখিত পরীক্ষার জন্য ৬০ (ষাট) নম্বর থাকবে এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ (চল্লিশ) নম্বর যোগ করে মোট ১০০ (একশত) নম্বরের উপর ফলাফল নির্ধারণ করা হবে। (৫) নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের জন্য ৪০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় যন্ত্রপাতি/মিউজিক সামগ্রী/পেইন্টিং সামগ্রী/ সাজসজ্জার পোষাক স্বউদ্দ্যগে সঙ্গে আনতে হবে। ব্যবহারিক পরীক্ষার সময় কাগজ ব্যতীত অন্য কোন সামগ্রী সরবরাহ করা হবে না। আইবিএ-(জেইউ) এর জন্য ৫৫ নম্বরের লিখিত পরীক্ষা এবং ০৫ নম্বরের মৌখিক পরীক্ষা নেয়া হবে। এর সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ (চল্লিশ) নম্বর যোগ করে মোট ১০০ (একশত) নম্বরের উপর ফলাফল নির্ধারণ করা হবে। ট. ভর্তির জন্য লিখিত পরীক্ষা ঃ ১৩-১০-২০১২ থেকে ২১-১০-২০১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংবাদপত্র এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ঠ. কোন ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে এবং যে কোন পর্যায়ে তা ধরা পড়লে তার জন্য তাকে নিম্নোক্ত এক বা একাধিক শাস্তি প্রদান করা হবে ঃ (১) কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীর ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানকে চিঠির মাধ্যমে অবহিত করা হবে। (২) পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশ করা হবে। (৩) থানায় মামলা দায়ের করা হবে। (৪) সকল ইউনিটের পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। (৫) ভর্তির যে কোন পর্যায়ের অথবা ভর্তির পর তার ভর্তি বাতিল করা হবে। ড. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং ভর্তি হওয়ার সময় ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন প্রকার যানবাহনের ব্যবস্থা করবে না। ঢ. ভর্তি পরীক্ষার সময় উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। ণ. ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।