6 Answers
স্বাস্থ্যবান হতে হলে সুষম খাদ্য খেতে হবে। খাদ্য পিরামিড বা Diet Chart যেকোনো একটি তৈরি করে সে অনুযায়ী নিয়মিত খাদ্য গ্রহণ করলেই দ্রুত সুস্বাস্থ্যের অধিকারী হবেন। বিঃদ্রঃ Diet Chart যেকোনো ডাক্তারের সাহায্য নিয়ে তৈরি করতে পারবেন।
স্বাস্থবান হতে চাইলে পুষ্টিকর খাবার খেতে হবে | এজন্য মৌসুমী ফলমুল, টাটকা শাকসবজি,প্রচুর পানি, সময় মত খাবার খেতে হবে |
পুষ্টিকর খাবার, সুষম খাদ্য ভিটামিন জাতীয় সকল শাকসবজি, ফলমূল অবশ্যই খেতে হবে সাস্থ্য ভালো রাখতে খাবার এর উপর আর কোন কিছু নেই তবে সে সাথে বিশ্রাম এবং ব্যায়াম এর প্রয়োজন আছে
স্বাস্থ্য বান হওয়ার উপায় জেনে নিন Posted by achol ফিনফিনে পাতলা শরীর কারোই কাম্য নয়। দেখতেও মানানসই নয়। বেশী মোটা কিংবা শুকনা কোনোটাই ভাল নয়; মাঝামাঝি থাকাটাই মঙ্গলময়। স্বাস্থ্য প্রকৃতিগত ভাবে পাওয়া। চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে ইচ্ছেমত সবাই শরীরটাকে বদলে দিত, তবে হ্যা চর্চার মাধ্যমে সব অসম্ভবকে সম্ভব করা যায়। নিয়মিত অনুশীলন, চেষ্টা ধৈর্য আপনার চাওয়াকে পাওয়াতে পরিণত করবে। যারা খুব শুকনা তারা মোটা হওয়ার উপায়গুলো জেনে নিন। ১. যদি নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং রাতের ঘুম ঠিক রাখেন তাহলে আপনি তাড়াতাড়ি আপনার স্বাস্থ্য মোটা করতে পারবেন। না ঘুমাতে পারলে আপনার শরীর ক্যালরী ধরে রাখতে পারে না। রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। ২. একটা নিদিষ্ট সময় ধরে খাবেন। সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টার মধ্যে সকালের নাস্তা শেষ করুন। সকালে প্রচুর পরিমাণে খেয়ে নিতে পারেন। হ্যাম বার্গার, ভাজা খাবার, চিকেন ব্রেস্ট খেলেও ক্ষতি নেই। ৩. সফ্ট ড্রিংকস্ এবং ফ্যাটি খাবার খেলে স্বাস্থ্য মোটা হয়। এতে হাই-ইন্সুলিন থাকে। ইন্সুলিন হরমোন তৈরি করে। যার সাহায্যে শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জমে। যখন ফ্যাটি ফুডস্ খাবেন তখন পানি পান করুন; সফ্ট ড্রিংকস্ নয়। এমনকি ডায়েট সফ্ট ড্রিংকস্ও নয়। এটা খেলে আপনি ফ্যাটি ফুড খেতে পারবেন না। ৪. এনার্জি ফুড খেলেও আপনি মোটা হবেন। শরীরে যদি এনার্জি ফুড না থাকে তাহলে শরীরে শক্তিই থাকে না মোটা হওয়া তো দূরের কথা। আপনি কখনো ব্যাটারিতে ল্যাপটপ কম্পিউটার চালাতে পারবেন না যদি প্লাগ না দেন। শরীরও তার ব্যতিক্রম নয়। ৫. টেনশনমুক্ত থাকুন। নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম করলে ক্ষুধা বেড়ে যায় টেনশন দূরে করে। ৬. প্রচুর ফল খান। ফল পুষ্টিকর খাবার এতে প্রচুর ক্যালরি পাওয়া যায়। প্রতিদিন ফল এবং ফলের রস খান। ফলের তৈরি বিভিন্ন সিরাপ, কুবিথ, গাম, জ্যাম, জ্যালি খান এতে ফ্যাট আছে যা আপনার স্বাস্থ্য মোটা করবে। আপনি খুব দ্রুত মোটা হয়ে যাবেন। আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে এত দ্রুত মোটা হওয়া সম্ভব।
স্বাস্থ্যহীন মানুষদের স্বাস্থ্য বানাতে হলে যে ধরণের খাবার খেতে হবে, তার কিছু উদাহরণ দিচ্ছি- সাগর কলা দিয়ে বানানো মিল্ক শেক, সকালের নাশতায় ব্রেডে মাখনের বদলে পিনাট বাটার, ভাতের সাথে ঘন ডাল, গরু মাংস খেলে রগের টুকরা খেতে হবে, সিদ্ধ ডিম খেতে হবে প্রতিদিন ২টা করে। বাজারে স্বাস্থ্য বাড়ানোর জন্য কিছু পাউডার ড্রিংক্স পাওয়া যায়। সেগুলো যদি খান তবে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, ভালো ঘুম। ভাজাপোড়া কম খাওয়া, ফাস্টফুড ও কোমল পানীয় এড়িয়ে চলা। ব্যায়াম যে জিমে গিয়ে করতে হবে এমন কোন কথা নেই। ঘরে বসে ফ্রিহ্যান্ড এক্সারসাইজ করা যায়। শর্ত হচ্ছে, নিয়মিত ব্যায়াম করতে হবে, অ্যারোবিক কিংবা যোগব্যয়াম। সকাল সকাল উঠতে পারলে আরো ভালো। এগুলো মানাটাই কঠিন। নতুন অভ্যাস তৈরি করতে হবে তো...দেয়ার ইজ নো শর্টকাট।
স্বাস্থ্য বাড়ানোর কোন সহজ উপায় নেই। অনেকেই স্বাস্থ্য বাড়ানোর জন্য জেনে না জেনে স্টেরোয়েড জাতীয় ঔষধ খেয়ে থাকেন। যার কারনে শরীরে পানি জমে দেখতে ফোলা দেখা যায়। কিন্তু শরীরের ব্যাপক ক্ষতি সাধিত হয়। তাই রাস্তা থেকে বা চটকদার বিজ্ঞাপন দেখে হারবাল জাতীয় ঔষধ খাবেন না। ওজন বাড়ানোর জন্য সুষম খাদ্য ও নিয়মিত হালকা ব্যায়াম করা যেতে পারে। মূলকথা পুষ্টিকর এবং সুষম খাবারের বিকল্প নেই। সূত্রঃ বিস্ময়
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy