যিকির করা কী কোরা‌নের বিধানম‌তে অনুমদিত?

এ‌ ধর‌নের যি‌কির করা বিষয়ে দ্বিমত দেখা যায়। অাস‌লে কোরঅান এর বৈধতা ও নিয়ম সম্পর্কে কী ব‌লে তা অায়াতসহ উত্তর দি‌লে অ‌নেকেই উপকৃত হ‌বে।
4255 views

1 Answers

আল্লাহর যিকিরের অর্থ আল্লাহকে স্মরণ করা। যিকির শুধু তাসবিহ বা ‘আল্লাহ’ ‘আল্লাহ’ উচ্চারণ করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আল্লাহপাকের প্রতিটি আদেশের বাস্তবায়নই তাঁর যিকির। নামায, রোযা, হজ, যাকাত, কোরআন তিলাওয়াত, সুন্নতের ওপর আমল ও ওয়াজ-নছিহত সবগুলোই যিকিরের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনের অনেক আয়াতে আল্লাহর যিকির অধিক পরিমাণে করার নির্দেশ বর্ণিত হয়েছে। অথচ ইসলামের অন্যান্য গুরুত্বপূর্ণ বিধি-বিধানের নির্দেশ কোরআন পাকে এতো বেশি বর্ণিত হয়নি। প্রথমত এর কারণ হচ্ছে, আল্লাহর যিকির যাবতীয় এবাদতের প্রকৃত রূহ। তাই আল্লাহপাক বার বার উল্লেখ করে বান্দাকে তার গুরুত্ব বুঝিয়েছেন। দ্বিতীয়ত, যাবতীয় এবাদতের মধ্যে যিকিরই সহজতর। এটি আদায়ের ব্যাপারে শরীয়ত কোনো শর্ত আরোপ করেনি। ওযুসহ বা বিনা ওযুতে উঠতে-বসতে, চলতে-ফিরতে সব সময় আল্লাহর যিকির করা যায়, এর জন্যে মানুষের কোনো পরিশ্রমই করতে হয় না। কিন্তু এর প্রতিদান এতো বেশি যে, আল্লাহর যিকিরের মাধ্যমে পার্থিব কাজকর্ম এবাদতে রূপান্তরিত হয়। আল্লাহপাক ইরশাদ করেন, ‘তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ রাখবো। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ে না।’ (সূরা বাকারা-১৫২) এ আয়াতের সারমর্ম হচ্ছে, তোমরা যদি আমাকে আমার এবাদতের আনুগত্যের মাধ্যমে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে সওয়াব ও মাগফেরাত দানের মাধ্যমে স্মরণ করবো। (তাফসিরে কুরতুবি-১/৫৭৩) অন্যত্র ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ! ‘তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো এবং সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা বর্ণনা করো।’ (সূরা আহযাব, ৪১-৪২) এ আয়াতের উদ্দেশ্য হচ্ছে, ফরজ, ওয়াজিব এবং অন্যান্য এবাদতসমূহ আদায় করার পর বেশি বেশি আল্লাহর যিকিরে মগ্ন থাকা। কেননা যখন অধিক পরিমাণে আল্লাহর যিকিরে অভ্যস্ত হবে এবং প্রত্যেহ সকাল-সন্ধ্যায় যিকির করবে, বিনিময়ে আল্লাহপাক যিকিরকারীর প্রতি অজস্র রহমত ও দয়া বর্ষণ করবেন এবং তাঁর ফেরেশতাগণও তাদের জন্যে দোয়া করেন। অন্যত্র ইরশাদ হয়েছে, ‘বুদ্ধিমান হলো সে সকল লোক যারা আল্লাহ তা’আলাকে স্মরণ করে, বসে, শুয়ে, ডানে ও বায়ে।’ অর্থাৎ, সর্বাবস্থায় ও সর্বক্ষণ আল্লাহ তা’আলার স্মরণে নিয়োজিত থাকে। (সূরা আল ইমরান-১৯১) পবিত্র কোরআন পাকে যিকিরের অনেক উপকারিতার বর্ণনা আলোচিত হয়েছে। যেমন- আল্লাহ পাক বলেন, ‘জেনে রাখো! আল্লাহ পাকের যিকির দ্বারা অন্তরসমূহ শান্তি লাভ করে।’ (সূরা রাদ-২৮) সুতরাং বুঝতেই পারছেন এটা শুধু যায়েজই না, অনেক ফজিলত পূর্ণও। তবে হ্যা মাথা ঝাকিয়ে, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা এসবের ব্যাপার ভিন্ন।

4255 views Answered

Related Questions

Next steps