আমি গুগল এর ওয়েবমাস্টার টুল এ গিয়ে আমার সাইট এর সাইটম্যাপ ইনডেক্স করেছি। কিন্তু সমস্যা হল , আমার সাইট এ ২০ টি পোস্ট ছিল, দুইদিন যাওয়ার পরও মাত্র ১ টি পোস্ট ইনডেক্স এ দেখাচ্ছে। এই পোস্ট টি অবশ্য প্রথম দিনই দেখাইছে।কিন্তু অন্য পোস্ট গুলো ইনডেক্স এ দেখাচ্ছে না। বাকি পোস্ট গুলো না দেখাইলেও গুগল এ সার্চ দিলে পাওয়া যাচ্ছে। আমি এভাবে সাইটম্যাপ বসাইছি। ব্লগার সাইট। custom domain/sitemap.xml আর সাইটম্যাপ ইনডেক্স করার অন্য কোন উপায় আছে কি। না এতেই হবে।
2946 views

1 Answers

আমরা অনেকেই সাইট ম্যাপ সম্পর্কে কমবেশী হয়ত জানি। তারপরও এর কিছু তথ্য আপনাদের সামনে বলি। xml সাইট ম্যাপ হল এমন একটা ফাইল যেখানে আপনার সাইটের সকল পেজের লিংক দেওয়া থাকে।যার ফলে আপনি একটি একটি করে লিংক সাবমিট না করেও সাইট ম্যাপ এর মাধ্যমে আপনার সকল পেজ গুগলে সহজেই ইনডেক্স করতে পারে।এবার আসুন দেখা যাক কি ভাবে xml সাইট ম্যাপ গুগলে সাবমিট করবেন।আর xml সাইট ম্যাপ খুব সহজেই অনলাইনেই বানাতে পারবেন।এর জন্য আমার এই টিউনটি দেখতে পারেন ১ম ধাপ প্রথমে আপনাকে যেতে হবে গুগল ওয়েবমাষ্টার টুলস এ।এখন আপনি আপনার জিমেইল এ্যকাউন্ট দিয়ে সাইন ইন করুন। সাইন ইন করার পর আপনার সামনে গুগল ওয়েবমাষ্টার টুলস এর হোম পেজ আসবে। Google webmaster এখান থেকে আপনি Add a site. এ ক্লিক করে আপনার সাইটের লিংক দিয়ে Continue করুন। ২ ্য ধাপ এবার আপনার সামনে Verify ownership পেজ আসবে।এটা সবচেয়ে গুরুত্বপুর্ন ধাপ।এ ধাপে আপনাকে আপনার সাইটের Index ফাইলে গুগলের মেটা Verify করতে হবে।এই পেজে আপনি একটা মেটা ট্যাগ পাবেন।এই মেটা ট্যাগটি আপনার সাইটের Index পেজের head ট্যাগের মধ্যে এবং ১ম body ট্যাগের আগে বসাতে হবে। যেমন নিচের ছবিটি দেখুন ggg ৩ ্য ধাপ এবার আপনার সাইটে মেটা ট্যাগ Verify করার পর আপনি Verify এ ক্লিক করুন।সব ঠিক থাকলে আপনার সাইট গুগলে Verify হবে। Verify হবার পর আপনার সাইটের একটা Dashboard আসবে।এখান থেকে আপনি Submit a Sitemap এ ক্লিক করুন। v এবার সাইট আপনার xml সাইট ম্যাপ টি সাবমিটের জন্য প্রথমে আপনার সাইট ম্যাপটি আপনার সাইটের সাইট ফোল্ডারে আপলোড করুন।যদি আপনার সাইট হয় exampal.com তা হলে আপনার সাইট ম্যাপটি আপলোড লিংক হবে এমন exampal.com/ sitemap.xml এবার আপনি আপনার সাইট ম্যাপের লিংক দিয়ে সাবমিট করুন।ব্যাস হয়ে গেল আপনার সাইট ম্যাপ সাবমিট।কয়েক ঘন্টার মধ্যেই আপনার সাবমিট করা সাইট টি গুগল ইনডেক্স করে নিবে।

2946 views

Related Questions