2 Answers
হ্যাকার হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিরাপত্তা/ অনিরাপত্তার সাথে জড়িত এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিক খুঁজে বের করায় বিশেষভাবে দক্ষ অথবা অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম বা এর সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী। সাধারনভাবে হ্যাকার শব্দটি কালো-টুপি হ্যাকার অর্থেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যারা মূলত ধ্বংসমূলক বা অপরাধমূলক কর্মকান্ড করে থাকেন। এছাড়া আরো নৈতিক হ্যাকার রয়েছেন (যারা সাধারনভাবে সাদা টুপি হ্যাকার নামে পরিচিত) এবং নৈতিকতা সম্পর্কে অপরিষ্কার হ্যাকার আছেন যাদের ধুসর টুপি হ্যাকার বলে। এদের মধ্যে পার্থক্য করার জন্য প্রায়শ ক্র্যাকার শব্দটি ব্যবহার করা হয়, যা কম্পিউটার নিরাপত্তা হ্যাকার থেকে একাডেমিক বিষয়ের হ্যাকার থেকে আলাদা করার জন্য ব্যবহার করা হয় অথবা অসাধু হ্যাকার (কালো টুপি হ্যাকার) থেকে নৈতিক হ্যাকারের (সাদা টুপি হ্যাকার) পার্থক্য বুঝাতে ব্যবহৃত হয়। — উইকিপিডিয়া থেকে সংগৃহিত হ্যাকাররা ভার্চুয়াল জগতে নতুন কিছু সৃষ্টি করতে পারে,সমস্যার সমাধান করতে পারে। তারা স্বাধীনতা এবং পারস্পরিক সহযোগীতায় বিশ্বাসী।
হ্যাকার তিন প্রকার: ১। সাদা টুপি হ্যাকার (White Hat Hacker): এরা বৈধ উপায়ে প্রাতিষ্ঠানিক ভাবে বিভিন্ন হ্যাকিং সম্পর্কিত কাজ করে থাকে এবং কেউ যাতে হ্যাকিং এর শিকার না হয় তার ব্যাবস্থা করে। ২। ধূসর টুপি হ্যাকার (Grey Hat Hacker): এরা ইথিক্যাল হ্যাকার বলেও পরিচিত। বর্তমানে এজাতীয় হ্যাকার সবচেয়ে বেশী। এরা নিজ প্রয়োজনে অন্যের ভালও করতে পারে আবার অন্যের ক্ষতিও করতে পারে। ৩। কালো টুপি হ্যাকার (Black Hat Hacker): এদের একমাত্র লক্ষ্য থাকে প্রতিপক্ষকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, সাইবার যুদ্ধের সৃষ্টি করা, সর্বোপরি ভার্চুয়াল জগতে অরাজকতা সৃষ্টি করা। এদের সকল কর্মকাণ্ড বে-আইনি যার ফলে এরা আত্মগোপন করে থাকে। সব দেশের আইনে এদের জন্য শাস্তিরও বিধান রয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy