1 Answers
ছিটমহল হচ্ছে একটি রাষ্ট্রের কিছু অংশ। যা অন্য একটি বা দুটি রাষ্ট্রের ভৌগোলিক সীমার মাঝে অবস্থিত। ছিটমহল শব্দটির ইংরেজি এনক্লেভ (ENCLAVE)। EXCLAVE বোঝানো হয় একটি দেশের মাঝে আবদ্ধ থাকলে আর ENCLAVE ব্যবহৃত হয় দুটো দেশ দ্বারা ঘেরা থাকলে। যেমন-কালিনইনগ্রাদ রাশিয়ার এনক্লেভ নয় বরং এক্সক্লেভ। কারণ এটি লিথুয়ানিয়া এবং পোল্যান্ড দুটো দেশ দ্বারা বেষ্টিত থাকে। কিন্তু সাগরের মাধ্যমে সেখানে প্রবেশ করা যায়। সেটিকে ছিটমহল বলা যাবে না। যেমন- পর্তুগাল স্পেনের ছিটমহল নয় কিংবা গাম্বিয়া সেনেগালের ছিটমহল নয়। ছিটমহল নানা ঐতিহাসিক, রাজনৈতিক এবং ভৌগোলিক কারণে সৃষ্টি হয়েছে। নদীর গতিপথ পরিবর্তনের জন্যেও অনেক জায়গায় ছিটমহল সৃষ্টি হয়েছে। কিছু অঞ্চল এর মূল ভূখন্ডের সঙ্গে একখন্ড মরুভূমি বা ঐ অঞ্চলের কোনো জলস্রোত দ্বারা সংযুক্ত থাকে। ফলে এ অঞ্চলগুলোতে মূল ভূখন্ডের চেয়ে কোনো প্রতিবেশী দেশ দ্বারা সহজে প্রবেশ করা যায়। এ রকম অঞ্চলকে ব্যবহারিক ছিটমহল বলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy