1 Answers

দুঃখিত। সাইটকে নিয়ে এভাবে মন্তব্য করা আপনার উচিত হয়নি। আপনি নিশ্চয় জানেন এই সাইটে যারা প্রশ্ন এবং উত্তর করে, তারা সবাই নিজ ইচ্ছাতেই এই সাইট ভিজিট করে। আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন তা নির্ভর করেঃ ১। আপনার প্রশ্নের উত্তর কারো জানা থাকলে। ২। কোন সদস্যের উত্তর জানা আছে, সে তখন ঐ উত্তর দিতে রাজি থাকলে। ৩। ঐ সদস্যের হাতে উত্তর দেওয়ার মত যথেষ্ট সময় যদি থাকে। সাধারন এই বিষয়গুলোর উপর নির্ভর করে আপনার উত্তর পাওয়াটা। আর আমি আপনার করা সকল প্রশ্ন দেখেছি, সেখানে মাত্র ২ থেকে ৩টি প্রশ্নের পাওয়া যায়নি, তাছাড়া বাকি প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি পেয়েছেন। আর আরেকটি কথা, প্রশ্ন করার সময় এমনভাবে প্রশ্নটা লিখবেন যাতে অন্যান্য সদস্যরা আপনার প্রশ্নটি সহজে বুঝতে পারে এবং যথাসম্ভব শালীনতা বজায় রেখে প্রশ্ন করুন, আশা করছি খুব তারাতারিই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ, বিস্ময়ের সাথেই থাকুন।

2759 views

Related Questions