সেনাবাহিনিতে যোগ দিতে কি কি যোগ্যতা লাগে..?

আমার বন্ধুর বাংলাদেশ সেনাবাহিনির ২০০০০/+ বেতনের পদে যোগ দিতে ইচ্ছা, এ বেতনে সে কি পদ পাবে। তার কি কি যোগ্যতা থাকতে হবে এবং লেখাপড়ার যোগ্যতা কেমন হবে..?
6655 views

2 Answers

সেনাবাহিনী তে যোগ দিতে প্রথমত আপনাকে নূন্যতম এস,এস,সি পাশ হতে হবে। দ্বিতীয়ত, আপনার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি বা তার বেশি হতে হবে। এবং তৃতীয়ত, আপনার ভালো যোগাযোগ লাগবে।

6655 views Answered

আবেদনের যোগ্যতা এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। শুধু সাবেক ছিটমহলবাসী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। তবে সাবেক ছিটমহলবাসীর মধ্যে এইচএসসি পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছর। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি। অন্যদিকে পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে ৪৯ দশমিক ৮৯৫ কেজি। বুকের মাপ হতে হবে ৩২ থেকে ৩৪ ইঞ্চি। আর মহিলাদের ক্ষেত্রে ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬। তবে উপজাতীয়দের ক্ষেত্রে উচ্চতা, ওজন, বুকের মাপের ক্ষেত্রে ভিন্নতা আছে। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত ও সাঁতার জানতে হবে। আবেদনের প্রক্রিয়া এই পদে আবেদন করতে হবে এসএমএসের মাধ্যমে। টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসারে প্রয়োজনীয় তথ্য দিয়ে ১৬২২২ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। এরপর প্রার্থী পিন নম্বরসংবলিত একটি এসএমএস পাবেন। পিন নম্বরটি পাওয়ার পর প্রার্থীকে তাঁর পিন নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দিয়ে ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস করতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ মোবাইলের ব্যালেন্স ১৬০ টাকা থাকতে হবে। এরপর প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি নিশ্চিতকরণ এসএমএস তাঁর নিজস্ব মোবাইলে পাঠানো হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের এসএমএসের মাধ্যমে ভর্তির তারিখ ও স্থান জানানো হবে। ভর্তির সময় উল্লেখিত স্থানে ১০ কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। সৈয়দ ফজলে কাদের আহমেদ বলেন, এসব কাগজপত্র ভুয়া বা কোনো ধরনের জাল প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে তাঁর আবেদন বাতিল বলে গণ্য হবে। ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ভিজিট' করতে পারেন ( www. Bangladesarmy.mail.gov.bd ) এই ঠিকানায়

6655 views Answered

Related Questions

Next steps