1 Answers

এটাকে ফটো ভেরিফিকেশান বলে। এর সমাধান করতে নিচের ফর্মূলা মেনে চলুনঃ প্রয়োজনীয় উপকরণঃ ১। একটি সাদা খাতা ২। একটি কলম, যে ফটোটা আসবে তার নাম খাতায় লিখে রাখুন। ধরুন ধানের ক্ষেতে পাখির একটি ছবি এসেছে। আপনি খাতায় লিখুন "ধানের ক্ষেতে পাখি'' এরপর এর পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার করে লিখে ফেলুন। এভাবে প্রতিটা ফটোর নাম এবং ফেসবুকের দেয়া নামগুলো একটা একটা করে খাতায় লিখে রাখুন । কোনটাতে ওকে দিবেন না । কমপক্ষে দশ মিনিট পর আবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করবেন এবং উপরে উল্লেখিত নিয়মে আবার খাতায় সব লিখে রাখুন। এভাবে চেষ্টা করলে দেখবেন যে ফেসবুক আবার সেই আগের ছবিগুলোই দিচ্ছে । এবার মিলিয়ে দেখুন । প্রথমবার "ধানের ক্ষেতে পাখি"র নিচে যে নামগুলা ছিলো পরেরবারের গুলোর সাথে মিলান । দেখবেন একটা নাম মিল আছে এবং এটা তারই ছবি । (প্রয়োজনে তৃতীয়বার খাতায় লেখুন) এভাবে চেষ্টা করলে ফটো ভেরিফাই আইডি আবার ঠিক হয়ে যায়। চেষ্টা করুন। ধন্যবাদ!

2935 views Answered

Related Questions

Next steps