1 Answers

বয়ঃসন্ধিকালকে ইসলামে বুলুগ ও বয়ঃস্বন্ধিতে পৌছানো ছেলেকে বালেগ ও মেয়েকে বালেগা বলা হয়ে থাকে। বয়ঃসন্ধিকাল থেকে নারী ও পুরুষের যৌন বৈশিষ্টসমূহ সক্রিয় হতে শুরু করে। তাই এই সময় থেকেই ছেলে ও মেয়ে উভয়ের জন্য মনোদৈহিক ভারসাম্য, স্থিরতা ও নিরাপত্তার জন্য নামাজ, রোজা, নিজ নিজ আওরাহ ও পবিত্রতার বিধান ফরজ বা বাধ্যতামুলক করা হয়। স্বপ্নদোষ ইসলামী তথ্যলিপিসমূহে স্বপ্নদোষ অতি সাধারণ ও স্বাভাবিক ঘটনা বলে প্রতীয়মান হয়। ইসলামের দৃষ্টিতে স্বপ্নদোষ কোন গুনাহ বা পাপ নয় |এছাড়া স্বপ্নদোষের ফলে সাওম ভঙ্গ হয় না | নিজের যৌবন গোপানঙ্গ কত টা হেফাজতে রাখা যায় এবং পাক পবিত্র থাকা যায় তা গুরুত্ব দেওয়া হয়েছে ... স্বপ্নদোষ হলে গোসল করে পবিত্রতা অর্জনের নির্দেশ দেয়া হয়েছে।

7121 views Answered

Related Questions

Next steps