4 Answers
এটি একটি লিভার এর রোগ ভাইরাল হেপাটাইটিস: ক্রনিক লিভার ডিজিজে আক্রান্ত রোগীদের লিভার একধরনের এনজাইম SGPT, SGOT ইত্যাদি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে উপাদানগুলো রক্তে ছড়িয়ে দেয় যা লিভারের প্রদাহের সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করে। প্রদাহের কারণ খুঁজলে দেখা যাবে আক্রান্তের লিভার মূলত হেপাটাইটিস -এ, বি, সি, ডি, ই সংক্রমিত। অথবা Auto Immune Hepatitis-এ আক্রান্ত ।
ভাইরাল হেপাটাইটিস আমাদের দেশে একটি পরিচিত ব্যাধি। যদিও আমরা সাধারণভাবে ভাইরাল হেপাটাইটিসকে জন্ডিস বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে জন্ডিস মানে কিন্তু ভাইরাল হেপাটাইটিস নয়। ভাইরাস ছাড়া জন্ডিস অন্য কারণেও হয়ে থাকে। যেমন পিত্তনালির পাথর, প্যানক্রিয়াস ও পিত্তনালির টিউমার। ভাইরাল হেপাটাইটিস সাধারণত হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ই ভাইরাস দ্বারা হয়ে থাকে। ভাইরাসগুলোকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করে থাকি। হেপাটাইটিস এ ও ই পানি অথবা দূষিত খাবারের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে থাকে। এ ছাড়া হেপাটাইটিস বি, সি ও ডি রক্ত ও রক্ত উপাদান গ্রহণ এবং সুই অথবা সিরিঞ্জের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে থাকে।
যকৃত বা লিভারের প্রদাহকে আমরা হেপাটাইটিস বলি। এই হেপাটাইটিস যখন কোনো জীবাণু বা ভাইরাসের সংক্রমণে হয়, তখন একে ভাইরাল হেপাটাইটিস বলা হয়। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হলেও অনেক ক্ষেত্রে এর চিকিৎসা করা সম্ভব হয় না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy