1 Answers
ক্লাব বা সংঘ মানেই হলো কোনো সংঘবদ্ধ গোষ্ঠীর মিলনায়তন। তাউ প্রথমেই আপনাকে দেখতে হবে এ বিষয়ে আপনার বন্ধুবান্ধবের দৃষ্টিকোণ কিরুপ। তারপর দেখবেন ক্লাব তৈরি হলে আপনি যথাযথ সাপোর্ট অর্থাৎ সদস্য, ডোনার এবং রাজনৈতিক সুবিধা পাবেন কিনা। মনে রাখবেন ক্লাবে যদি যথাযথ বিনোদন ব্যাবস্থা যেমনঃ টিভি, ক্যারাম বোর্ড, লুডু, দাবা, ক্রিকেট ফুটবলের সরঞ্জামাদি ইত্যাদি না থাকে তাহলে আপনার ক্লাব কক্ষনোই জনপ্রিয়তা পাবেনা। এছাড়াও ক্লাবের নামে সাধারণ জ্ঞান বা বৃত্তি পরীক্ষার আয়োজন করতে হবে। ক্লাব জনসমাগম স্থানের একদম মাঝখানে কিংবা বেশী দূরে স্থাপিত না হয়ে এ দুয়ের মাঝামাঝি স্থানে হওয়া উচিত। ক্লাবঘর দৃষ্টিনন্দন হতে হবে। পরিশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি সুন্দর নাম। খুব ভেবে চিন্তে নাম নির্বাচন করুন। কারন নাম আপনার ক্লাবের জনপ্রিয়তার সিংহভাগ নিয়ন্ত্রণ করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy