2 Answers
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসেব অনুযায়ী আক্রান্তদের প্রায় ৯০ শতাংশ মারা গেছে। কিন্তু এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যু হার কত সে বিষয়ে প্রশ্ন তুলেছেন জেমস ফ্লেচার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের ওয়েবসাইটে ইবোলাকে একটি মারাত্মক ব্যাধি বলে উল্লেখ করেছে যাতে আক্রান্ত প্রায় ৯০ শতাংশ রোগীই মারা যায়। মৃত্যু হার একটি স্বাভাবিক গণনা। এতে পরীক্ষিতভাবে রোগে আক্রান্ত মোট রোগীর সংখ্যাকে মোট মৃতের সংখ্যা দিয়ে ভাগ করা হয়। কিন্তু বর্তমানে মৃত্যু হার ৯০ শতাংশের অনেক নীচে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এর বায়োপরিসংখ্যানবিদ মাইমুনা মজুমদার বলেন, ইবোলা ভাইরাসের কারণে ২০০২ ও ২০০৩ সালে কঙ্গোতে মৃত্যু হার ৯০ শতাংশে পৌঁছেছিল। এটিই ছিল ইবোলা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুহার। তিনি আরও বলেন, ১৯৭৬ সালে থেকে এখন পর্যন্ত ইবোলা ভাইরাসের আক্রমণে গড়ে ৬০-৬৫ শতাংশ মানুষের প্রাণহানি ঘটেছে। তাছাড়া ২০১৪ সালে ইবোলা ভাইরাসের আক্রমণে মৃতের হার ৫৪ শতাংশ। তবে দেশ ভেদে এই হারের তারতম্য দেখা যায়।
ইবোলায় আক্রান্তদের মৃত্যুর হার ৫০% থেকে ৯০% এর মধ্যে । সর্বপ্রথম মধ্য আফ্রিকার কঙ্গোতে ১৯৭৬ সালে এর অস্তিত্য আবিষ্কৃত হয় ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy