2 Answers
এটি ভারতের অযোধ্যায় অবস্থিত। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তর প্রদেশের উগ্রপন্থী রাষ্ট্রীয় বাহিনী এবং স্থানিয় হিন্দুদের সহায়তায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে। এটি ১৫৩৮ সালে অযোধ্যার সেনাপতি মীর বাকী সম্রাট বাবরের নামে নির্মান করেছিল ।
'বাবরি মসজিদ' ভারতের উত্তর প্রদেশের, ফৈজাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট হিলের উপর অবস্থিত।। ১৯৪৯ সালে মসিজদের ভেতরে রামের মূর্তির রাখার পর তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু মূর্তিগুলো সরানোর জন্য নির্দেশ দিলেও দায়িত্বরত ম্যাজিস্ট্রেট বিভিন্ন কারণ দেখিয়ে তা অমান্য করেন। ১৯৮৪ সালে বিশ্ব হিন্দু পরিষদ মসজিদের তালা খোলার জন্য জোর আন্দোলন শুরু করে। এরপর ১৯৮৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী খোলার নির্দেশ দেন। এতে মসজিদটি সব হিন্দুর জন্য উন্মুক্ত হয়ে যায়। এটি অনেকটাই মন্দিরে পরিণত হয়। এ ঘোষণার আগ পর্যন্ত সেখানে প্রতিষ্ঠিত মূর্তিগুলোর সামনে একজন পূজারী ব্রাহ্মণ কেবল একবার বার্ষিক পূজাপর্ব সম্পন্ন করতে পারতেন। ১৯৮৯ সালে সাধারণ নির্বাচনের আগে মসজিদের সামনে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুমতি দেয়া হলে জাতিগত বিরোধ তুঙ্গে ওঠে। এর মধ্যেই বিজেপি নেতা এল কে আদভানি অযোধ্যার উদ্দেশে এক হাজার কিলোমিটার পথ ভ্রমণের এক রথযাত্রার উদ্বোধন করেন। এরপর বিজেপি ও আরএসএস বা করসেবকদের নেতৃত্বে ৬ ডিসেম্বর ১৯৯২ মসজিদ ভাঙা হয় ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy