1 Answers
বন্ধুত্ব হচ্ছে দুই অথবা তার অধিক কিছু মানুষের মধ্যে একটি সম্পর্কবিশেষ যাদের একে অপরের প্রতি পারস্পরিক স্নেহ রয়েছে। বন্ধুত্বকে ব্যক্তিগত সম্পর্কের খুব কাছের একটি অংশ ধরা হয়। দুঃখ ও আনন্দের মমতাপূর্ণ ভাগীদার ছাড়া জীবন এক বিরান মরুভূমি ছাড়া কিছুই নয়। দার্শনিক এমারসন বলেছেন, একজন বন্ধু হচ্ছেন প্রকৃতির সবচেয়ে বড় মাস্টারপিস। ছোট্টবেলার বন্ধুত্ব স্থায়ী হয় কি না বিষয়টি আসলে নিশ্চিতভাবে বলা সম্ভব না। কারণ কখন কোন সময়কার বন্ধুত্ব বেশি স্থায়ী হবে এটি বলা মুশকিল। অনেক সময় দেখা যায় যে ছোট্ট বেলার বন্ধুত্ব বড় হতে হতেই নষ্ট হয়ে যায় বা বড় বেলার বন্ধুর ভিড়ে ছোট্ট বেলার বন্ধুরা হারিয়ে যান এবং জীবনের শেষকাল পর্যন্ত বড় বেলার বন্ধুরাই টিকে যায়। আবার অন্যক্ষেত্রে দেখা যায় যে বড় বেলার বন্ধুরা অনেক বেশি স্বার্থপর আর ছিদ্রান্বেষী হয়ে থাকেন সেই তুলনায় ছোট্ট বেলার বন্ধুরা হয়ে থাকেন পরম মমতাময়। তাই জীবনের কোন সময়ের বন্ধুত্ব স্থায়ী হবে এটি নির্দিষ্ট করে বলা যায় না। এটি সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy