1 Answers
আমাদের আশেপাশের অনেকেই হঠাৎ করেই নিজের অজান্তেই পা নাচানো শুরু করেন। একে বলা হয় ‘ক্লান্তিহীন পা সিন্ড্রম’। সম্প্রতি নিউরোলজি নামের একটি জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে দেখা যায়, যাদের ‘ক্লান্তিহীন পা সিন্ড্রম’ আছে তাদের আয়ুষ্কাল অন্যান্যদের চেয়ে কম। যাদের ক্লান্তিহীন পা সিন্ড্রম আছে তারা অন্যান্যদের চেয়ে ৪০ ভাগ বেশি মৃত্যু ঝুঁকিতে থাকেন। ক্লান্তিহীন পা সিন্ড্রম মানুষের কম আয়ুষ্কালকেই নির্দেশ করে। তবে গবেষকেরা জানান, ক্লান্তিহীন পা সিন্ড্রমের কারণে মানুষের আয়ুষ্কাল কম হয় না। তবে, ক্লান্তিহীন পা সিন্ড্রমের সাথে কম আয়ুষ্কালের সম্পর্ক আছে। গবেষকেরা আরো দেখান, যাদের ক্লান্তিহীন পা সিন্ড্রম আছে তারা সাধারণত হৃদরোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো কারণে মারা যান। সাধারণত পাঁচ থেকে দশভাগ প্রাপ্ত বয়স্ক মানুষের এই ধরণের পা নাচানোর সমস্যা আছে এবং এই রোগীরা পা নাচা্নোর ব্যপারটিকে নিয়ন্ত্রণ করতে পারেন না। যাদের পা নাচানোর অভ্যাস আছে তারা উচ্চ রক্তচাপে ভোগেন। এই ধরণের মানুষকে ইনসোমনিয়া ও পার্কিনসন রোগে ভুগতে দেখা যায়। পা নাচানো ও উচ্চ মৃত্যুহারের সাথে ধূমপান, বয়স, শারীরিক পরিশ্রমের অভাব কিংবা ঘুমের অভাবের কোন সম্পর্ক নেই। তবে গবেষকদের মতে যাদের ক্যান্সার, হৃদরোগ ও ইন্সোমনিয়ার মতো সমস্যা আছে পাশাপাশি পা নাচানোর অভ্যাসও আছে তাদের মৃত্যু ঝুঁকিও বেশি। দিনে ঘুমালেও আয়ু কমে : যারা রাতে ঘুম হয় না বলে কিংবা অলসতাবশত অফিসে অথবা বাসায় দিনে ঘুমান তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের সম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দিনের ওই ঘুম মানুষের আয়ু কমে যাওয়ার কারণ। গবেষণার ফলাফলে বলা হয়েছে, মধ্যবয়সী এবং বৃদ্ধদের দিনের ঘুম মৃত্যুর ঝুঁকি বাড়ায়। ওই ঘুম মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ওই গবেষণায় দেখা গেছে, ৪০-৬৫ বছরের মানুষ যারা দিনে এক ঘণ্টা বা এর বেশি ঘুমায় তাদের আয়ু অনেক কম, তাদের চাইতে যারা দিনে ঘুমায় না। ওই গবেষণাদলের প্রধান গবেষক ইউ লেং বলেন, “দিনে ঘুমের অভ্যাস শ্বাসসম্পর্কিত নানা রোগের জন্ম দেয়। বিশেষ করে দিনের ঘুমের কারণে ক্ষতিগ্রস্ত হন ৬৫ বছর বা তার চেয়ে একটু কম বয়সী মানুষরা।” ইংল্যান্ডের ১৬ হাজার মানুষের ওপর ১৩ বছর ধরে ওই গবেষণা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইউ লেং। ৪০-৭৯ বছর বয়স্কদের মধ্যে যারা প্রতিদিন এক ঘণ্টার কম সময় দিনে ঘুমান তাদের আয়ু ১৪ শতাংশই ওই গবেষণা চলাকালীন ১৩ বছরের মধ্যে মারা গেছেন। আর যারা প্রতিদিন এক ঘণ্টা বা তার বেশি সময় ঘুমান তাদের ৩২ শতাংই আরো কম সময়ের মধ্যেই দেহত্যাগ করেছেন। গবেষকরা বলেছেন, আরো যেসব বিষয় মানুষের মৃত্যুকে তরান্বিত করে তাহল, ধুমপান, ক্যান্সার, ডায়াবেটিস, অ্যাজমা প্রভৃতি। আমরা প্রত্যেকেই বেশি দিন বাঁচতে চায় ৷ কিন্তু আমরা এমন অনেক কাজ করে থাকি যেগুলো আমাদের অজান্তেই আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে? যৌনসম্পর্ক ব্রিটিশ মেডিকেল জার্নালের একটি গবেষণায় জানা যায়, যেসব পুরুষ মাসে কমপক্ষে একবারও যৌনসম্পর্কে লিপ্ত হননি তাঁদের মারা যাওয়ার সম্ভাবনা, যাঁরা সপ্তাহে অন্তত একদিন যৌনসম্পর্ক করেছেন, তাঁদের চেয়ে দ্বিগুন৷ এদিকে, ডিউক ইউনিভার্সিটির গবেষণা বলছে, যেসব নারীর আনন্দময় যৌনজীবন রয়েছে তাঁরা অন্যদের চেয়ে প্রায় আট বছর বেশি বাঁচেন৷ কাজেই সুস্থ, সুন্দর জীবনের জন্য নিয়মিত যৌনসম্পর্ক গুরুত্বপূর্ণ বৈকি! টিভি দেখা ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনে প্রকাশিত এক গবেষণা বলছে, ২৫ বছরের বেশি বয়সিরা এক ঘণ্টা টিভি, ডিভিডি বা ভিডিও দেখলে তাঁদের জীবনের আয়ু প্রায় ২২ মিনিট কমে যেতে পারে৷ সে হিসেবে কেউ যদি ধারাবাহিকভাবে দিনে গড়ে ছয় ঘণ্টা করে টিভি দেখেন, তাহলে তাঁর জীবন থেকে পাঁচটি বছর চলে যেতে পারে৷ একা থাকা অনেকেই একা থাকতে পছন্দ করেন৷ মনে করেন এতে করে চাপ এড়ানো যায়৷ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা৷ তাঁদের কথা, একা থাকা মানে জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হওয়া – যা আয়ু কমাতে পারে৷ দিনে ১৫টি সিগারেট খেলে স্বাস্থ্যের যে ক্ষতি হয়, পর্যাপ্ত সামাজিক যোগাযোগ না করলেও সেরকম ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন মনোবিজ্ঞানী জুলিয়ান হোল্ট-লুনস্টাড৷ বসে থাকা অ্যামেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন-এর জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, দিনে গড়ে ১১ ঘণ্টার বেশি সময় বসে থাকা মানে পরবর্তী তিন বছরের মধ্যে মৃত্যুর সম্ভাবনা প্রায় ৪০ শতাংশ বেড়ে যাওয়া৷ কাজেই আর বসে থাকা নয়, শারীরিক পরিশ্রম করুন, সুস্থ থাকুন! বেকারত্ব ক্যানাডার গবেষকরা বলছেন, একজন মানুষ বেকার থাকা মানে তার অকালমৃত্যুর সম্ভাবনা ৬৩ শতাংশ বেড়ে যাওয়া৷ ১৫টি দেশের প্রায় ২০ মিলিয়ন মানুষের ৪০ বছরের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছেন গবেষকরা৷ ঘুমানো দিনে আট ঘণ্টার বেশি সময় ধরে ঘুমানো ঠিক নয় বলে জানান বিশেষজ্ঞরা৷ তাঁরা বলেন, ধারাবাহিকভাবে এত সময় ধরে ঘুমানো স্বাস্থ্যকর নয়৷ দিনে সর্বোচ্চ সাত ঘণ্টা ঘুমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷ অতিরিক্ত ব্যায়াম ব্যায়াম করা শরীরের জন্য উপকারী৷ কিন্তু সেটা বেশি হয়ে গেলেই বিপদ৷ তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত সময় পর্যন্ত ব্যায়াম করা উচিত৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy