1 Answers

প্রকৃতিতে বেশ কিছু মৌলিক পদার্থের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙ্গে যায়.এ সমস্ত নিউক্লিয়াসকে বলা হয় তেজস্ক্রিয় নিউক্লিয়াস.এসব নিউক্লিয়াস থেকে আলফা,বিটা ও গামা রশ্মি নির্গত হয়. তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হলে একই সাথে শক্তিও নির্গত হয়.তবে নিউক্লিয়াস থেকে যে পরিমাণ শক্তি নির্গত হয় তা বিটা কণার গতিশক্তির চেয়ে বেশি.বিটা কণা শক্তির সামান্য অংশ বহন করে,তবে অবশিষ্ট শক্তি যায় কোথায়? ১৯৩০ সালে W.Pauli প্রস্তাব করেন সে অবশিষ্ট শক্তি অন্য এক ধরনের কণা বহন করে যা বিটা কণার সঙ্গেই নির্গত হয়,এই কণাকে নিউট্রিনো বলে.এই বিটা কণা এবং নিউট্রিনো কণার নির্গমন চতুর্থ একটি মৌলিক বলের কারণে হয়ে থাকে যাকে দুর্বল নিউক্লিয় বল বলে.এই বলের কারণে অনেক নিউক্লিয়াসের ভাঙ্গন প্রক্রিয়া সংঘটিত হয়

2635 views Answered

Next steps