1 Answers
বেকিং পাউডারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। চুনাপাথর. অ্যামোনিয়া গ্যাস ও খাবার লবণ ব্যবহার করে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্রস্তুত করা হয়। সোডিয়াম ক্লোরাইডের ঘন সম্পৃক্ত দ্রবণকে ব্রাইন বলে। ব্রাইনকে অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত করা হয়। ক্যালসিয়াম কার্বনেটকে অধিক তাপমাত্রায় উত্তপ্ত করলে চুন ও CO2 উৎপন্ন হয়। অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইনের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে নিচের বিক্রিয়া গুলো সংগঠিত হয়। CaCO3--- >CaO+CO2 . CO2, NH3, H2O এর বিক্রিয়ায় অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হয়। জলীয়দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও অ্যামোনিয়া ক্লোরাইড উৎপন্ন হয়।। NH4HCO3+NaCL--- >NaHCO3+NH4Cl সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কেলাসরূপে অধঃক্ষিপ্ত হয়। কেলাসকে সংগ্রহ করে শুষ্ক করা হয় এবং বাজারজাত করা হয়।