জরুরী রক্তের প্রয়োজন, কোথায় আবেদন জানাতে পারি?

জরুরী রক্তের প্রয়োজন,কোথায় আবেদন জানাতে পারি?
2788 views

2 Answers

বাংলালিংক চালু করেছে ‘ব্লাড ব্যাংক ৮০০৮’ পরিসেবা যার মাধ্যমে রক্তের সহজপ্রাপ্যতা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানা সম্ভব।

ব্লাড ব্যাংক ৮০০৮” মূলত একটি কল সেন্টার নির্ভর সেবা, যার মাধ্যমে বাংলালিংক-এর গ্রাহকরা সহজে ৮০০৮ ডায়াল করার মাধ্যমে প্রয়োজনীয় রক্তের সহজপ্রাপ্যতার পাশাপাশি নিকটবর্তী ব্লাড ব্যাংক-এর অবস্থান, হাসপাতাল বা ব্যাক্তিগত দাতা ইত্যাদি সম্পর্কে তথ্য জানতে পারবেন। এছাড়া, যারা রক্ত দিতে আগ্রহী তারাও রক্তদান কর্মসূচী সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন।

প্রোডাক্টের বৈশিষ্ট্য

  • নিকটবর্তী ব্লাড ব্যাংক, হাসপাতাল, ক্লিনিক এবং ব্যাক্তিগত দাতাদের সম্পর্কে নির্দেশনা
  • ব্যাক্তিগত দাতাদের জন্য ব্লাড ড্রাইভ ক্যাম্পেইন-এর তথ্য
  • স্ক্রিনিং সেন্টার-এর অবস্থান ও ঠিকানা
  • রক্ত সম্পর্কিত তথ্য: রক্তদান কর্মসূচী সম্পর্কে তথ্য, রক্ত সম্পর্কে নিরাপত্তা ও ওকালতি এবং অন্যান্য সাধারণ তথ্য।

চার্জ: টাকা ০.৮৩/১০ সেকেন্ড (ভ্যাট প্রযোজ্য) ।

কোয়ান্টাম ব্লাড সেন্টার রমনা, শান্তিনগর
পুলিশ ব্লাড ব্যাংক রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অবস্থিত ব্লাড ব্যাংক (সবার জন্য)
রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক সোসাইটি শ্যামলী, শ্যামলী
বাঁধন ব্লাড ব্যাংক শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি শাহবাগ, হাতিরপুল
2788 views Answered

উদ্ভাস এর একটি রক্তদান কর্মসূচী আছে।উন্মেষ। অইখানে যোগাযোগ করতে পারো।।। ০১৮৪১১১৭১১৭ ০১৮১১৪৪৪৭২১

2788 views Answered

Related Questions

Next steps