1 Answers

রাগ ভাঙ্গানো কবিতা- রাগ ভাঙ্গানো বন্ধু আমার রাগ করেছে আজ, ছুটেছি তাই সব ছেড়ে আজ গোল্লায় যাক কাজ! রাগ করেছে সে যে আজ রাগের হেতু কি? স্বপ্নে সে দেখেছে, তারে দিয়েছি আমি ফাকি! কান্নার বাধ ভেঙ্গেছে তার দুচোখের কোনে, বলি আমি" পাগলী, স্বপ্ন কেউ রাখে মনে?" মানবে না সে কিছুতেই আমার মিথ্যে শান্তনা, বুকের পাজরে আকরে ধরে তাই নেভায় যন্ত্রনা! আমি তারে কাছে টেনে নিয়ে দিলাম আশ্বাস, বাঁচবো না আমি তোমার বিহনে রেখ এই বিশ্বাস! জয় করতে তোমায় রেখেছিলাম জীবন বাজি, অবশেষে ভালবাসতে আমায় হয়েছিলে রাজি! আজ কেন এত ভয়ে তোমার কাটে নির্ঘুম রজনী? আমি আছি থাকবো তোমার হবে মোর ঘরনী! কছম, তোমায় বাসি ভালো করি আমি চিৎকার, হাতে হাত রেখে একবার বলো, _____তুমি কি হবে আমার?

11522 views Answered

Related Questions

Next steps