1 Answers
ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধর জেলার নূরমহল এলাকার প্রথিতযশা ধর্মগুরু আশুতোষ মহারাজের দেহ মৃত্যুর পর ফ্রিজে রেখে দিয়েছেন তার ভক্তরা। ইতোমধ্যে দু’বছর পেরিয়ে গেলেও ভক্তদের আশা তিনি আবার জীবন ফিরে পাবেন এবং তাদের জীবনের পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন।
দু’বছর আগে আজকের দিনে আশুতোষ মহারাজকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। কিন্তু বিষয়টি আশ্রমের কেউই মেনে নিতে পারেননি। তাদের দাবি, তিনি উচ্চপর্যায়ের ধ্যানে মগ্ন রয়েছেন।
ফ্রিজের চারপাশ ঘিরে সেই সারাক্ষণ ধর্মগুরুর নেতৃস্থানীয় শিষ্যরা নিরাপত্তা বলয় সৃষ্টি করে অবস্থান করছেন।
তার ভক্তরা এখনও বিশ্বাস করেন তার জ্ঞানও রয়েছে। যেকোনো সময়ই জেগে উঠবেন তিনি। গুরুদেব নাকি ভক্তদের কাছে একাধিকবার বার্তা পাঠিয়েছেন, তার দেহ যেন সংরক্ষণ করে রাখা হয়, যতক্ষণ তার ধ্যান না ভাঙছে। তারপর থেকে পঞ্জাবের সেই আশ্রমের ফ্রিজারেই রেখে দেওয়া হয় ধর্মগুরুর দেহটিকে।
আরও জানা যায়, আশ্রমের মুখপাত্র স্বামী বিশালানন্দ জানিয়েছেন,গুরুদেব সমাধিতে যাওয়ার আগে বলে গিয়েছিলেন লম্বা সময়ের জন্য ধ্যানে বসছেন তিনি। রামকৃষ্ণ পরমহংসদেব ও আদি গুরু শঙ্করাচার্য তাদের সমাধিতে গিয়ে ফিরে এসেছিলেন তাই ধর্মগুরু আশুতোষ মহারাজও ঠিক ফিরে আসবেন।
তার ভক্তরা এখনও আশুতোষ মহারাজের ধ্যান ভাঙার অপেক্ষায় রয়েছেন। যতদিন না তিনি ফিরে আসছেন, ততদিন পর্যন্ত নূরমহল শহরের এই আশ্রমে ভক্তরা তাঁদের গুরুদেবের জন্য অপেক্ষা করবেন।
উল্লেখ্য আশুতোষ মহারাজ হলেন, সেইসমস্ত ধর্মগুরুদের একজন যিনি ‘দিব্য জ্যোতি জাগ্রতি সংস্থা’র বাহক হিসেবে কাজ করেছেন। বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত রয়েছে। তার অন্তিম সৎকার নিয়ে পাঞ্জাব ও হরিয়ানা সরকারের মধ্যে মামলাও হয়েছিল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy
