1 Answers

#9 ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক বিরাট কোহলি। মাঠে নামলেই চার-ছক্কার ঝড় তোলেন। অবশ্য মাঠের বাইরেও ঝড় তুলতে পটু তিনি। বলিউডের বিউটিকুইন আনুশকা শর্মার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে কি তোলপাড়ই না বয়ে যায় ক্রিকেট ও বলিউড অঙ্গনে।
 
বিরাট কোহলি বর্তমানে বিশ্বের একনম্বর ব্যাটসম্যান। বিশেষ করে টি-টোয়েন্টিতে সেরা। তিনি ব্যাট হাতে নামলে গোটা ভারত স্তব্ধ হয়ে যায়। তিনি এখন ভারতের হার্ট থ্রব।
 
কিন্তু কখনো কী ভেবেছেন বিরাট কোহলির আয় কত? তাহলে এবার শুনুন, প্রতি মিনিটে কোহলির আয় ৫,৮১১ টাকা। ভারতীয় মুদ্রায় তার মাসিক আয় ২৫,৪৫,৩১,২২৫ টাকা। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এবেলায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

107363 views Answered

Related Questions

Next steps