1 Answers
যেকোন প্রানীর জন্মের পর এই পৃথিবীতে সবচেয়ে আপনজন হচ্ছে মা। আর বানরের ক্ষেত্রে সে কথা বলার অপেক্ষাই রাখে না। জন্মের অনেক দিন পর্যন্ত মায়ের কোলে চড়ে ঘুরে বেড়ায় বানর বাচ্চা। সেই মাই যদি হঠাৎই পৃথিবী ছেড়ে চলে যায় তবে কেমন ঘটে বাচ্চার জীবনে, সেইরকমই এক হৃদয় বিদারক ঘটনা ঘটল। রাস্তা পারাপারের সময় হঠাৎ মারা যায় মা, কিন্তু মা বানরটির কোলে ছিল একটিছোট্ট বাচ্চা, ভাগ্যক্রমে বেঁচে যায় বাচ্চা বানরটি, কিন্তু বাচ্চা বানরটি কোন ভাবেই বুঝতে নারাজ যে মা ইতিমধ্যেই মারা গেছে। স্হানীয় মানুষরা মা বানরটিকে মাটি চাপা দেবার জন্য বিশাল গর্ত খুড়ে, সেখানে রেখে দেয় মা বানরটিকে, সেই গর্তের মধ্যেও নেমে পড়ে ছোট্ট বাচ্চাটি, কোনক্রমেই মাকে ছেড়ে আসতে নারাজ সে। লোকেরা তাকে টেনেও মায়ের কাছ থেকে উঠিয়ে আনতে পারছে না। অতঃপর অনেক কষ্টে গর্ত থেকে উঠিয়ে আনা হল বাচ্চা বানরটিকে।
এ ঘটনা স্হানীয় মানুষের মধ্যে বিশাল ভাবে দাগ কেটেছে। ঘটনাটি ভারতের কারিমনগর জেলায় ঘটে।
https://www.youtube.com/watch?v=C-96KmWMHmE
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy