2 Answers
'ঠোঁট কাটা'-অর্থঃ 'স্পষ্টভাষী' বা 'স্পষ্টবাদী'।
[বাগধারাটি জাতিগত দিক থেকে মূলত বিশেষণ পদ। কারণ,এর দ্বারা কোনো ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়।]
'ঠোঁট কাটা' বলতে সেই ব্যক্তিকেই বোঝায়,যে নির্দ্বিধায় যেকোনো কথা অকপটে বলে দেয়;তো সে যদি কারো শুনতে তেঁতো-(বা খারাপ)-ও লাগে তবু সে তার সামনে সরাসরি উক্ত কথা বলতে কোনো প্রকার দ্বিধাবোধ করে না।
উদাহরণঃ
-
ভালবেসে তোমার বন্ধু তোমাকে একটা নতুন জামা উপহার দিয়ে জানতে চাইলো তোমার পছন্দ হয়েছে কি-না, আর তুমি তার মুখের উপর এভাবে বলে দিলে-"পছন্দ হয়নি"!? মানুষ এরকম ঠোঁট কাটা হয় কীভাবে!!
- কি ঠোঁট কাটা লোকের পাল্লায় পড়লাম রে বাবা! ওঁর মুখে তো কোনো কথাই আটকাচ্ছে না দেখছি! যা মুখে আসছে সমানে তাই বলে যাচ্ছে।
- আরে মশাই, আপনি তো ভীষণ ঠোঁট কাটা লোক আছেন! জিজ্ঞাসা না করে গাছ থেকে এই সামান্য ক'টা বরই পেড়েছি বলে আমায় বললেন "বরইচোর"!
- দেখুন, আমার কথায় মনে কষ্ট নিবেন না প্লিজ। আমি একটু ঠোঁট কাটা স্বভাবের, ভণিতা ভালো লাগে না, তাই সোজাসুজিই বলছি, আমি একটু একা থাকতে চাই।
5254 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy