1 Answers
দুই ভাবে আপনি টাকা পাঠাতে পারেনঃ (১) ক্যাশ পেমেন্ট (২) ব্যাংক একাউন্ট ডিপোজিট টাকা পাঠানোর সময় আপনাকে ব্যাংক অথবা মানি ট্রান্সফার এজেন্টকে নিম্নলিখিত তথ্য দিতে হবেঃ (১) ব্যাক্তিগত তথ্যঃ আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার (২) টাকা পাঠানোর স্থান ও দেশের নাম (৩) টাকার পরিমান (৪) প্রাপকের তথ্যঃ (ক) ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে প্রাপকের নাম, ঠিকানা (জেলার নাম)এবং ফোন নাম্বার (খ) ব্যাংক একাউন্ট ডিপোজিটের ক্ষেত্রে প্রাপকের নাম, ঠিকানা (জেলার নাম), ফোন নাম্বা্র, ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম এবং হিসাব(অ্যাকাউন্ট) নাম্বার Bank Secrecy Act অনুসারে উপরোক্ত তথ্য ছাড়াও কিছু অতিরিক্ত তথ্য আপনাকে দিতে হতে পারেঃ ১. সোশাল সিকিউরিটি নাম্বারঃ তিন হাজার ডলার বা তদূর্ধ্ব যে কোণ পরিমানে ডলার পাঠালে ২. কর্মক্ষেত্রের তথ্যঃ পাঁচ হাজার ডলার বা তদূর্ধ্ব যে কোণ পরিমানে ডলার পাঠালে কর্মক্ষেত্রের তথ্য (পেশা, এমপ্লয়ারের নাম, ঠিকানা, ফোন নাম্বার) আপনি যদি এক দিনে দশ হাজার ডলারের উর্ধে যে কোনো পরিমান ডলার পাঠান তবে ব্যাংক বা মানি ট্রান্সফার প্রতিষ্ঠান তা FinCen কে রিপোর্ট করবে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy