1 Answers
শুধু আরামের জন্য বা মামুলি কষ্টের বাহানায় চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ নাই। এভাবে নামাজ আদায় করলে নামাজ সহী হবে না। এমন ব্যক্তির জন্য দাঁড়িয়ে যথা নিয়মে নামাজ আদায় করা ফরজ। যে ব্যক্তি যমীনের উপর বসে নামাজ আদায় করতে সক্ষম তার জন্য শুধু এই বাহানায় চেয়ারে বসে নামাজ পড়া যাবে না যে সে দাঁড়িয়ে নামাজ পড়তে বা রুকু- সিজদা করতে অক্ষম। বরং শরীয়ত এমন ব্যক্তিকে বসে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে। চেয়ারে বসে নামাজ আদায় করবে শুধু ঐ ব্যক্তি যে জমীনে বসেও নামাজ পড়তে অক্ষম। আজকাল চেয়ারে বসে নামাজ পড়ার প্রবণতা খুব বেশী দেখা যাচ্ছে। কিছু লোক তো শুধু আরামের জন্যই চেয়ারে বসে নামাজ আদায় করে। কিছু মানুষ আছে যাদের দাঁড়িয়ে রুকু সিজদা করতে কষ্ট হলেও তারা জমিনে বসে ইশারায় রুকু সিজদা করতে সক্ষম, এরকম লোকেরাও নির্দ্বিধায় চেয়ারে বসে নামাজ পড়ে। অথচ এটা শরীয়তের নিয়ম নয়। এজন্য কোন অবস্থায় চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে আর কোন অবস্থায় যাবে না, এবং এব্যাপারে শরীয়তের নির্দেশনা কী তা আমাদের সবাইকে জানতে হবে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা নিম্নে দেওয়া হল-- সুরত এক:- যে ব্যক্তি মাযুর নয়,অর্থাত কিয়াম (দাঁড়াতে) পারে এবং রুকু-সিজদা করতে সক্ষম এমন ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নেই। এই ব্যক্তি চেয়ারে বসে নামাজ আদায় করলে তা আদায় হবে না। সুরত দুই:-এমন ব্যক্তি যে স্বাভাবিকভাবে রুকু- সিজদা করতে অক্ষম,কিন্তু জমিনের উপর বসে ইশারায় নামাজ আদায় করতে পারে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া মাকরুহ। এমন ব্যক্তি জমিনে বসে ইশারার মাধ্যমে রুকু-সিজদা করবে। সুরত তিন:- এমন ব্যক্তি যে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম,তবে রুকু-সিজদা করতে পারে না।অবশ্য জমিনে বসে ইশারায় নামাজ পড়তে পারে এমন ব্যক্তির জন্যও চেয়ারে বসে নামাজ পড়া মাকরুহ। এই ব্যক্তি তার সামর্থ অনুযায়ী দাড়িয়ে নামাজ শুরু করবে এরপর বাকী নামাজ বসে আদায় করবে। সুরত চার:-এমন ব্যক্তি যে জমিনের উপর বসে নামাজ পড়তে অক্ষম অর্থাত সে মোটেও জমিনে বসে নামাজ আদায় করতে পারে না, শুধু এমন ব্যক্তির জন্য শরীয়ত চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি প্রদান করেছে।তবে এমন ব্যক্তি চেয়রে বসে শুধু ইশারার মাধ্যমে নামাজ আদায় করবে; সামনে কোন টেবিল বা উঁচু তক্তা রেখে সেখানে রুকু-সিজদা করবে না। এাঁর কোন প্রয়োজন নেই। উল্লেখ্য যে বর্তমানে মসজিদগুলো খৃস্টানদের গীর্জা ও ইহুদীদের উপাসনালয়ের মত দেখা যাচ্ছে। কারন তারা চেয়ার ও বেঞ্চে বসে উপাসনা করে। আর নামাজ আদায় করতে হয় বিনয়ের সাথে বিগলিত চিত্তে। এটা পাওয়া যায় দাঁড়িয়ে নামাজ পড়া অথবা ওজরের সময় বসে নামাজ পড়ার মধ্যে। সুতরাং মসজিদগুলোতে ঢালাওভাবে চেয়ারে বসে নামাজ পড়ার সংস্কৃতি পরিত্যাগ করা চাই। এবং যারা বসে নামাজ পড়তে একেবারেই অক্ষম শুধুমাত্র তারাই চেয়ারে বসে নামাজ আদায় করবে। আল্লাহ আমাদের সবাইকে সহীভাবে দ্বীনকে জানার ও তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমীন॥ (সহী বুখারী-১:১৫০/জামে তিরমিজী-১:৮৫/ বাদায়ে সানায়ে-১:৮৬/ শরহুল মুনইয়া-২৮৮)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy