1 Answers
রাজশাহী জেলার অন্যতম উপজেলা ও উপজেলা সদরদপ্তর পুঠিয়া। রাজশাহী শহর হতে ত্রিশ কিলোমিটার পূর্বে এবং রাজশাহী-নাটোর মহসড়ক হতে মাত্র এক কিলোমিটার দক্ষিণে অবস্থিত পুঠিয়া রাজবাড়ি। প্রাচীনত্বের দিক দিয়ে পুঠিয়ার রাজবংশ বৃহত্তর রাজশাহী জেলার জমিদার বংশগুলোর মধ্যে তৃতীয়। দুবলহাটি (বর্তমানে নওগাঁ জেলা) ও তাহিরপুরের রাজবংশের পরেই পুঠিয়ার অবস্থান। স্থানীয় জনশ্রুতি পর্যালোচনা ও ঐতিহাসিক নিরীখে দেখা যায় যে, পুঠিয়ার জমিদারি মোগল সম্রাট আকবরের শাসনামলে (১৫৫৬-১৬০৫) প্রতিষ্ঠিত হয়।
2782 views
Answered