1 Answers

গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচের বিষয়ে সংবিধানের যে যে অনুচ্ছেদে বলা আছে তা হলো- ৩৩ (১) ও ৩৩(২)।

অনুচ্ছেদ ৩৩(১)-এ বলা আছে “গ্রেফতারকৃত কোন ব্যক্তিকে যথাসম্ভব শীগ্র গ্রেফতারের কারণ জ্ঞাপন না করিয়া প্রহরায় আটক রাখা যাইবে না এবং উক্ত ব্যক্তিকে তাঁহার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শের ও তাহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইবে বঞ্চিত করা যাইবে না।”

অনুচ্ছেদ ৩৩(২)-এ উল্লেখ করা হয়েছে “গ্রেফতারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মূখে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে (গ্রেফতারের স্থান হইতে ম্যাজিস্ট্রেটের আদালতে আনয়নের জন্য প্রয়োজনীয় সময় ব্যতিরেকে) হাজির করা হইবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতিত তাঁহাকে তদতিরিক্তকাল প্রহরায় আটক রাখা যাইবে না।”

2956 views Answered

Next steps