অযৌন জননের বৈশিষ্ট্যগুলাে কী কী?

#সাধারণ জ্ঞান
1993 views

1 Answers

গ্যামেটের (শুক্রাণু ও ডিম্বাণু) মিলন ছাড়া উদ্ভিদের যে প্রজনন ঘটে তাকে অযৌন জনন বলে।  বৈশিষ্ট্যঃ ১। অযৌন জননে জননাঙ্গের বিকাশ ঘটে না, গ্যামেট সৃষ্টি হয় না। ২। এটি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সংঘটিত হয়। ৩। এক্ষেত্রে জীবনচক্র কিংবা জনুক্রমের সূচনা ঘটে না। ৪। এ প্রক্রিয়া সৃষ্ট উদ্ভিদে কোন বৈচিত্র্য আসে না। ৫। এক্ষেত্রে উদ্ভিদ কোন জটিল দশা অতিক্রম করে না। ৬। এ প্রজননে একসাথে বহু সংখ্যক উদ্ভিদ সৃষ্টি হয় এবং উদ্ভিদের জীবনকাল ক্ষণস্থায়ী হয়। ৭। উদ্ভিদে দ্রুত ফল সৃষ্টি হয়। ৮। নিম্নশ্রেণির উদ্ভিদে অযৌন জনন ঘটে।  

1993 views Answered

Next steps