1 Answers
বিনোদন, ফ্যাশন বা স্পোর্টস, যেখানেই চোখ রাখুন না কেন, এমন কয়েকজন নারীর দেখা মেলে যাদের সৌন্দর্যে বিমুগ্ধ সবাই। সবখান থেকেই এদের ডাক পড়ে। ফটোশুট, ইভেন্ট, মডেলিং, প্রমোশন ইত্যাদি নানা কাজে নজরকাড়া সুন্দরীদের পেতে প্রতিযোগিতা শুরু হয়। এখানে এমনই ১০ জন নারীকে দেখে নিন। তারা এ বছরের জন্যে বিশ্বের সেরা সুন্দরী, আকর্ষণীয় এবং কাঙ্ক্ষিত নারী হিসেবে তালিকাবদ্ধ হয়েছেন।
১. দক্ষিণ আফ্রিকার নীল নয়না সুন্দরী ক্যান্ডিস সোয়ানেপয়েল। এ গ্রহের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া মডেল। সম্প্রতি ভিক্টোরিয়াস সিক্রেটসের রয়াল ফ্যান্টাসি ব্রেসিয়ার তাকেই পরানো হয় যার মূল্য ১০ মিলিয়ন ডলার। সম্প্রতি বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে ভোট পড়েছে তার ঝুলিতে।
২. স্কারলেট জোহানসনকে বলা হয় ঈশ্বরের উপহার। অল্প বয়সে অভিনয় শুরু করেন। বহু ব্লকবাস্টার হিট ছবিতে অভিনয় করেছেন। তার ঝুলিতে পুরস্কারের শেষ নেই। রূপ-গুণে অবস্থান নিয়েছেন দ্বিতীয়তে।
৩. আমেরিকান গায়িকা ও অভিনেত্রী কেটি পেরি সেই টিনএজ থেকেই তারকা। বহু টপ চার্ট দখল করা গান রয়েছে তার। পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। আর সৌন্দর্যের কথা বলে দিচ্ছে তালিকার ৩ নম্বরের অবস্থান।
৪. রাশিয়ার মডেল ইরিনা শায়েক হলিউডের দারুণ জনপ্রিয় অভিনেত্রী। এক মডেলিং এজেন্ট তাকে আবিষ্কার করেন। ২০০৪ সালে এক সুন্দরী প্রতিযোগিতায় মুকুট ওঠে মাথায়।
৫. প্রথম পরিচয়ে অভিনেত্রী তিনি। ২০০৭-২০০৯ সাল পর্যন্ত টেলিভিশনের বিল এংভাল শো-তে ছিলেন। ২০১২ সালে একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী মনোনীত হন। তাকে সবাই চেনেন, জেনিফার লরেন্স।
৬. আমেরিকার নামকরা মডেল, গায়িকা, গীতিকার এবং অভিনেত্রী জোয়ি ড্যাচনেল। বহুগুণে গুণান্বিতা এই নারী। তিনি কয়েক ধরনের বাদ্যযন্ত্রও বাজাতে পারেন। সেই সঙ্গে যোগ হয়েছে অপরূপ সৌন্দর্য।
৭. সপ্তমে রাখা হয়েছে ব্রাজিলিয়ান সুন্দরী মডেল আলেসান্দ্রা অ্যাম্ব্রোসিয়োকে। তাকে এই গ্রহের অন্যতম সুন্দরী বলে মনে করেন অনেকে। রালফ লরেন, আরমানি, নেক্সট এবং ক্রিস্টিয়ান ডিওর-এর মডেল তিনি। মডেলিংয়ে পড়াশোনা শুরু করেন ১২ বছর বয়স থেকে।
৮. লন্ডনের মেয়ে কারা ডেভিংটন এক লাস্যময়ী ফ্যাশন মডেল। কয়েকটি মুভিতেও দেখা গেছে তাকে। ভিক্টোরিয়াস সিক্রেটস ফ্যাশন শো-তে ক্যাটওয়াক করেছেন ২০১২ ও ২০১৩ সালে। বড় কয়েকটি ব্র্যান্ডের নিয়মিত মডেল।

৯. নম্বরে রয়েছেন অভিনেত্রী ও মডেল মিলা কুনিস। ১৯৯১ সালে পরিবারের সঙ্গে লস অ্যাঞ্জেলসে আসেন তিনি। টিভির কিছু মার্কেটিং শো-তে সুযোগ মেলে। শিগগিরই প্রতিভার স্ফূরণ ঘটে। ২০০৮ সালে ‘ব্ল্যাক সোয়ান’ ছবিতে ঝলক দেখান। ৬৭তম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কয়েকটি পুরস্কারে মনোনীত হন।
১০. তালিকার শেষেরজন হলিউড অভিনেত্রী জেসিকা আলবা। আমেরিকার এই মডেল ও অভিনেত্রী একজন সফল ব্যবসায়ীও বনে গেছেন। মাত্র ১৩ বছর বয়সে টিভি ও সিনেমায় আসেন। আস্ক মেন-এর তালিকায় পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয়া নারীর শীর্ষে রয়েছেন তিনি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy



