1 Answers

ম্যাক্সওয়েল কিছু একীভবন সমীকরণ (Unifying Equations) দিয়েছিলেন যাতে দেখা যায় চৌম্বক বল ক্ষেত্র ও বিদ্যুৎ বল ক্ষেত্র অবিচ্ছেদ্য (Inseparable)। তার অর্থ, একটিকে ছাড়া আমরা অপরটিকে পেতে পারি না। ফলে, আমরা এই দুটি ক্ষেত্রকে তড়িত-চৌম্বক ক্ষেত্র নামে একটি আন্তঃসম্পর্কযুক্ত ক্ষেত্র হিসেবে বিবেচনা করি। ম্যাক্সওয়েলের সমীকরণ দুই প্রকারের বলকে শুধু একটিমাত্র সমীকরণেই আবদ্ধ করেনি বরং আরো দেখায় যে তথাকথির তড়িত-চৌম্বক বলবাহী কণাগুলো হল ফোটন(Photon)। আসলে দৃশ্যমান আলো বা আমরা যে কম্পাঙ্কগুচ্ছ দেখি তা তড়িত-চৌম্বক কম্পাংকের একটি সরু পট্টি। আর বাস্তবে তড়ির-চৌম্বক কম্পাঙ্কের পাল্লা বর্ণালীতে একদিকে খুব নিম্ন বেতার তরঙ্গ থেকে উপরের দিকে উচ্চ শক্তি বিশিষ্ট মহাজাগতিক রশ্মি পর্যন্ত বিস্তৃত। রেডিও- টিভির তরঙ্গের মতই পুরো তড়িত-চৌম্বক বর্ণালীই তরাঙ্গাকার। আর আলো যেহেতু তড়িত-চৌম্বক বর্ণালী কম্পাঙ্কের এক ক্ষুদ্র পট্টি , তাই এটিও তড়িত-চৌম্বক তরঙ্গে গঠিত। বেতার তরঙ্গ হতে এর একমাত্র অমিল হচ্ছে এদের কম্পাঙ্ক। অন্যথায়, বেতার, টিভি, আলোক, এক্স, মহাজাগতিক রশ্মি সবাই তড়িত-চৌম্বক তরঙ্গ হিসবে অভিন্নই।

3072 views

Related Questions