1 Answers
#9 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্বের নজর এখন বাংলাদেশের সমুদ্র সম্পদের দিকে। তবে সরকার ব্লু ইকোনমির মাধ্যমে এই সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।
আজ শনিবার চট্টগ্রামে নৌঘাটি ঈশাখাঁয় বাংলাদেশ নৌবাহিনীর নতুন তিনটি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বেলা ১১টায় ঈশাখাঁ নৌঘাঁটিতে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নৌপ্রধান ভাইস এডমিরাল নিজামউদ্দিন আহমেদ তাঁকে স্বাগত জানান। এ ছাড়া একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়।
এরপর প্রধানমন্ত্রী নৌবাহিনীতে নতুন সংযোজিত জাহাজ সমুদ্র অভিযান, স্বাধীনতা ও প্রত্যয়-এর নাম ফলক উন্মোচনসহ জাহাজ তিনটির অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান তুলে দেন।
পরে নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
সীমিত স্থল সম্পদের চাইতে বিপুল সমুদ্র সম্পদের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, সরকার এ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিয়েছে।
প্রধানমন্ত্রী আশা করেন, কমিশন পাওয়া জাহাজ তিনটি অপারেশনাল কাজ শুরু করলে দেশের সমুদ্র সীমার নিরাপত্তার পাশাপাশি ব্লু ইকোনমিতে অবদান রাখাসহ বিশ্বশান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এ সময় জাতীয় জীবনে সমুদ্র সম্পদের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তা রক্ষায় নৌবাহিনীকে ভূমিকা রাখতে বলেন প্রধানমন্ত্রী।
কমিশনিং অনুষ্ঠান উপলক্ষে প্রথমবারের মতো কর্ণফুলী নদীতে সন্ত্রাস দমনে নৌবাহিনীর সক্ষমতার ওপর একটি বিশেষ নৌমহড়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy