1 Answers

টেলোফেজ পর্যায়ের শেষের দিকেই সাইটোকাইনেসিস আরম্ভ হয়। যে প্রক্রিয়ায় বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয়, তাকে সাইটোকাইনেসিস বলে। উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল ক্রমেই প্রশস্ত হয়ে কোষপ্রাচীরকে স্পর্শ করে। সূত্রগুলো অদৃশ্য হয়ে যায়। বিষুবীয় অঞ্চলেই লাইসোজোমের মতো ফ্রাগমোসোম জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে প্লাজমালেমা নামের ঝিল্লির সৃষ্টি করে। প্লাজমালেমা নামের ঝিল্লির ওপর অন্যান্য দ্রব্য জমা হয়ে এটি কোষপ্লেটে পরিণত হয়। কোষপ্লেটের ওপর হেমিসেলুলোজ ও অন্যান্য দ্রব্য জমা হয়ে কোষপ্রাচীর গঠন করে। কোষপ্রাচীর গঠনের ফলে মাতৃকোষটি পরবর্তী সময়ে দুই ভাগে ভাগ হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে।

3185 views Answered

Next steps