1 Answers

উদ্দীপকে উল্লিখিত ধাপটি মাইটোসিসের অ্যানাফেজ। কোষ বিভাজনের যে পর্যায়ে অপত্য ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে শুরু করে, সে পর্যায়কে অ্যানাফেজ বলে। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোসোমে পরিণত হয় এবং প্রতিটি অপত্য ক্রোমোসোম এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। অপত্য ক্রোমোসোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ারই অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী হয়। ফলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোসোমগুলো V— (মেটাসেন্ট্রিক), L— (সাবমেটাসেন্ট্রিক), J— (অ্যাক্রোসেন্ট্রিক) বা I— (টেলোসেন্ট্রিক)-এর মতো আকার ধারণ করে। ক্রোমোসোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান মাঝখানে হলে ক্রোমোসোম V-এর মতো দেখায়। ক্রেমোসোমে সেন্ট্রোমিয়ার একটু কিনারের দিকে হলে L-এর মতো দেখায়। ক্রোমোসোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান প্রান্তের দিকে হলে J-এর মতো দেখায় এবং ক্রোমোসোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান একেবারে প্রান্তে হলে I-এর মতো দেখায়।

2784 views

Related Questions