1 Answers

সজীব কোষে অবস্থিত স্বপ্রজননক্ষম, পরিব্যক্তিতে সক্ষম, বিভিন্ন ধরনের জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগতির ধারক ও বাহক নিউক্লিক এসিডকে DNA বলে। অন্যভাবে বলা যায়, ডি-অক্সিরাইবোজ নামের পেন্টোজ সুগার, অ্যাডিনিন-গুয়ানিন-সাইটোসিন ও থায়ামিন নামের নাইট্রোজেনঘটিত ক্ষারকসমূহ এবং ফসফোরিক এসিড সহযোগে গঠিত কোষস্থ জৈব এসিডের নাম DNA। জীবকোষের অধিকাংশ DNA থাকে ক্রোমোসামসমূহে কারণ ক্রোমোসোমের মূল উপাদানই হলো DNA।

2919 views