1 Answers
ব্রহ্মপুত্রঃ তিব্বতের হিমালয়ের কৈলাশ শৃঙ্গের নিকটে মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়ে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। গাইবান্ধায় তিস্তার সাথে মিলিত হয়ে পুরাতন ব্রহ্মপুত্র নামে পূর্ব-দক্ষিণে প্রবাহিত হয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র ভৈরব বাজারে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে। আর মূল ব্রহ্মপুত্র নদী আর কিছুটা দক্ষিণে গিয়ে ময়মনসিংহের দেওয়ানগঞ্জের নিকট যমুনা নামে দক্ষিণে গেছে। গোয়ালান্দের রাজবাড়ীতে পদ্মার সাথে মিলিত হয়ে পদ্মা নামে পূর্ব-দক্ষিণে প্রবাহিত হয়েছে। পদ্মা মেঘনার সাথে চাঁদপুরে মিলিত হয়ে মেঘনা নামে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গপোসাগরে পতিত হয়েছে।
2956 views
Answered