1 Answers

প্রকৃতির স্বাভাবিক নিয়মেই মেয়েদের কিছু সমস্যা ঘুরে ঘুরে আসে প্রতিমাসেই। তখন শরীর যত না খারাপ থাকে, তার চেয়েও মেজাজ থাকে বেশি খারাপ। পিরিয়ড বা মাসিক হওয়ার আগে, পরে, চলাকালীন অবস্থায় এবং পিরিয়ড বন্ধ হওয়ার পরও অনেকের মাথা ব্যথা, মাইগ্রেন, কোমর ব্যথা, পা ব্যথা, বমিভাব, ওজন বাড়া, খিঁচুনি, মেজাজ খারাপ, ঘুমের ব্যঘাত, বার বার টয়লেটে যাওয়া, ত্বকের সমস্যা, নার্ভাসনেস, এ ধরণের নানা সমস্যা হয়ে থাকে, মূলত শরীরের হরমোনজনিত কারণে। সে সময়ে সাহায্য করতে পারে এমন কিছু ঔষধি গাছের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিভিন্ন রকম ডাল
মাসিক বা মেনোপজ এর সমস্যায় সয়াবিন, সয়ার বিচি, বিভিন্ন ধরণের ডাল খুবই উপকারী। বিশেষজ্ঞরা বলছেন এশিয়ার দেশগুলোতে মুগের ডাল বা অন্যান্য ডালের বিচি নিয়মিত খাওয়া হয় বলে এশীয় নারীদের এ ধরণের সমস্যা ইউরোপীয়দের তুলনায় অনেক কম হয়ে থাকে। তাছাড়া ডালে রয়েছে প্রচুর প্রোটিন। তাই ডাল সহজে সুস্থ হয়ে উঠতে সহায়তা দিতে পারে। 

হরতকি 
এটা প্রমাণিত যে, পিরিয়ডের সময় অনেকেই বিষন্নতায় ভোগেন।এই সমস্যা কাটাতে ঘরেই তৈরি করে নিতে পারেন ওষুধ। সেজন্য এক চামচ হরতকি ১৫০ মিলি লিটার ফুটন্ত পানিতে ঢেলে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এই চা সকালে ও রাতে এক করে পান করলে দেখবেন শরীরের ছন্দ খুঁজে পাবেন।

প্রয়োজন একটু সতর্কতা
মাসিকের আগে, পরে বা চলাকালীন মেয়েরা কিছুটা সচেতন থাকলে শরীর ও মন দুটোই ভালো রাখা যায় সহজেই। এর মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রথমে নিশ্চিত করতে হবে। আর এত ভেঙ্গে পড়ার কি আছে , পিরিয়ডতো প্রতিমাসে হবেই! তাই মাসিকের কথা ভুলে গিয়ে মনকে নিজের আয়ত্বে রাখার চেষ্টা করতে হবে। হু, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। মেয়ে, এবার নিজেকে বোঝাও।

2910 views

Related Questions