1 Answers
অনেক স্বাস্থ্যসচেতন মানুষ ওজন নিয়ন্ত্রনে রাখার জন্য চিনির বিকল্প হিসাবে কম ক্যালোরির সুইটনার ব্যবহার করেন। বাজারে এই সুইটনার FDA ( ( U.S. Food and Drug Administration) অনুমোদন নিয়ে aspartame, neotame, acesulfame K, saccharin and sucralose এই পাঁচ ধরনের পাওয়া যায়। Aspartame হচ্ছে Canderel এর মেইন উপাদান। ১) Aspartame বাজারে Equal, NutraSweet and Sugar Twin, এই তিন নামে পাওয়া যায়। আপাত দৃষ্টিতে কোন সাইড ইফেক্ট দেখা না গেলেও গবেষনায় দেখা গেছে ভবিষ্যতে এর অনেক সাইড ইফেক্ট হতে পারে। যেমন, মাথা ঘুরানো, মাথা ব্যথা, ক্ষুধা বৃদ্ধি, বমিভাব, অবসন্নতা, মুড চেঞ্জ, হাত পায়ে কামড়ানো। এছাড়া জয়েন্ট পেইন, ক্যান্সার, ডিপ্রেশন, সিজারস, চোখে ঝাপসা দেখা, কথা জড়িয়ে যাওয়া এসব হতে পারে। ২) Neotame বাজারে সর্বশেষ এসেছে তাই এখন সেভাবে গবেষনা হয়নি। তবে এর মূল উপাদান Aspartame , শুধু মাত্র phenylalanine. এই উপাদান নেই। তাই ধরে নেয়া যায় এর সাইড ইফেক্টও Aspartame এর মতই। ৩) Acesulfame K এটা বেশীর ভাগ বাজারে প্রিজারভেটিভ হিসাবে বিভিন্ন খাবারে ব্যবহার হয়। সরাসরি আমরা চা এ দেইনা। ক্যান্সার, ডিপ্রেশন, মাথাব্যথা, লিভার এর অসুখ, কিডনীর সমস্যা আর মানসিক কিছু সমস্যা হতে পারে। ৪) Saccharin বাজারে Necta Sweet and Sweet 'N Low এই দুই নামে পাওয়া যায়। এটা খুবই জনপ্রিয়। চিনির চেয়ে ৭০০গুন বেশি মিষ্টি এবং ক্যালোরী নেই। পাঁচটার মধ্যে এটাকেই সবচেয়ে নিরাপদ মনে করা হয়। তারপরও সাইড ইফেক্ট হিসাবে ব্ল্যাডার ক্যান্সার, ডায়রিয়া, মাথা ব্যথা, নিঃশ্বাসে কষ্ট, চামড়ায় প্রদাহ হতে পারে। ৫) Sucralose বাজ্রারে Splenda নামে পাওয়া যায়। স্যাকারিন এর মত এরও কোন ক্যালোরি নেই এবং চিনির চেয়ে ৬০০ গুন বেশি মিষ্টি। এতে chlorine পাওয়া গেছে যা আমাদের শরীরের জন্য ভাল নয়। মানুশের উপর গবেষনা না হলেও এনিমেলের উপর প্রয়োগ করে যে সব সাইড ইফেক্ট দেখা গেছে তা হল, ডিপ্রেশন,,,মুড চেঞ্জ, এংজাইটি,বুকে ব্যথা, নাক দিয়ে পানি পড়া, কাশি এবং নিশ্বাসে জটিলতা।
সুতরাং দেখা যাচ্ছে ভালোর চেয়ে খারাপ এর পরিমানই বেশি। তাই আমাদের সকলের উচিত চিনির বিকল্প হিসাবে এটাকে এড়িয়ে যাওয়া।