1 Answers

আপনার পিসি থেকে আমার পিসিতে একটি ফাইল পাঠানোর আগে ফাইলটিকে ০ ও ১ এর সিকোয়েন্সে পরিণত করা হয়। এবার সেই সিকোয়েন্স অনুসারে সিগনাল আমার পিসিতে আসবে, আমার পিসি সেটা ডিকোড করে মনিটরে প্রদর্শন করবে। ধরা যাক যখনই নির্দিষ্ট ‘v’ ভোল্টের সিগন্যাল আমার পিসিতে আসবে তখন পিসি সেটাকে ১ মনে করবে, এর থেকে কম-বেশী হলে ০ মনে করবে। প্যারিটি চেক বিট-এর সাহায্যে আগত ডাটায় ভূল থাকলে তা ধরা পড়ে।

2559 views