1 Answers
#9 বিশ্বের শীর্ষ ধনী মানুষদের তালিকা প্রকাশিত হয়েছে। ২০১৬ সালে বিশ্বের এক হাজার ৮১০ জন ধনী মানুষের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস।
২০১৫ সালে এ সংখ্যা ছিল এক হাজার ৮২৬ জন। এই তালিকায় এক নম্বরে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার মোট সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন (সাত হাজার ৫০০ কোটি) ডলার।
গত ২১ বছরে ১৭ বারের মতো বিল গেটস শীর্ষ ধনী হিসেবে স্বীকৃতি পেলেন।
শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে স্পেনের আমানসিও ওরতেগা (৬৭ বিলিয়ন ডলার), তৃতীয় যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেট, মেক্সিকোর চতুর্থ কার্লোস স্লিম হেলু ও পঞ্চম অ্যামাজনের জেফ বেজোস। ধনকুবেরদের মধ্যে সবচেয়ে উন্নতি হয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। এ বছর বিশ্ব বিলিয়নিয়ারদের তালিকায় ১৬ থেকে ৬ নম্বরে উঠে এসছেন তিনি। তার সম্পদের পরিমাণ ১১ দশমিক ২ বিলিয়ন ডলার। নিউইয়র্কভিত্তিক ধনকুবেরদের মধ্যে শীর্ষে রয়েছেন মাইকেল ব্লুমবার্গ, যার সম্পদমূল্য ৪০ বিলিয়ন ডলার।
এ নিয়ে ৩০ বারের মতো ধনীদের তালিকা প্রকাশ করল ফোর্বস। এবারের তালিকা থেকে ২২১ জনের নাম ঝরে গেছে। এ ছাড়া নতুন করে যুক্ত হয়েছে ১৯৮ জনের নাম। সবচেয়ে নবীন ও কনিষ্ঠ ধনকুবের হিসেবে তালিকায় রয়েছে নরওয়ের ১৯ বছর বয়সী তরুণ আলেক্সান্দারা আন্দ্রেসেনের নাম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy