1 Answers

শিক্ষা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। অতিরিক্ত জনসংখ্যা শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অতিরিক্ত জনসংখ্যার ফলে শিক্ষার সমস্যা : একটি দেশের অন্যতম সম্পদ হচ্ছে সে দেশের শিক্ষিত জনগোষ্ঠী। কিন্তু বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশের বেশি অক্ষরজ্ঞান নেই। শিক্ষার ক্ষেত্রে সফলতা আসা সত্ত্বেও শিক্ষার হার বাড়ছে না। এর প্রধান কারণ হচ্ছে সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা। এ কারণে শিক্ষা খাতে প্রয়োজন অনুযায়ী শ্রেণীকক্ষ, শিক্ষক ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া যাচ্ছে না। আবার অনেক দরিদ্র মা-বাবা সব সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে পারেন না। এর ফলে অনেক শিশু বিদ্যালয়ে ভর্তি হতে পারে না বা লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে।

2807 views Answered

Related Questions

Next steps