1 Answers
চোরাবালি হচ্ছে বালি বা পলিজাতীয় দানাদার পদার্থ, মাটি ও লোনাজলের কলয়েডীয় মিশ্রণ যা আপাতদৃষ্টিতে কঠিন মনে হতে পারে, কিন্তু মৃদু আলোড়ন সৃষ্টি করলে বা এর উপর চাপ প্রয়োগ করলে (যেমন এর উপর দিয়ে হাঁটা শরু করলে) প্রথমে হঠাৎ সান্দ্রতা কমে তরলীকরণ ঘটে, কিন্তু তারপর এর মধ্যে আলোড়নকারী বস্তুর (যেমন চলমান পা) চারদিকে কলয়েডের দানা অংশের ঘনীভবন ঘটে ও স্থানীয় সান্দ্রতা খুব বৃদ্ধি পায় ও ছাড়িয়ে নেওয়া খুব মুশকিল হয়। চোরাবালি নদীতে,চরে কিংবা সমুদ্রের সৈকতের বালুতে প্রায়ই দেখা যায়। সাধারণত চোরাবালিতে কেউ আটকে গেলে স্বীয় চেষ্টায় তা থেকে উঠে আসতে পারে না , তখন সহায়তাকারীর দরকার হয়।
2521 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy